পারটেক্সের ক্রিকেটারদের অনুশীলন বয়কট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৫:০২আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৫:০২

সর্বশেষ বিপিএলে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন ও ম্যাচ বয়কটের মতো ঘটনা ঘটেছিল। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ঘটলো অনুশীলন বয়কটের ঘটনা। পারিশ্রমিক বকেয়ার কারণে বুধবার পারটেক্সের ক্রিকেটাররা দলীয় অনুশীলন বয়কট করেছেন। 

মিরপুরে আজ সকালে পারটেক্সের নির্ধারিত অনুশীলন ছিল। শুরুতে কয়েকজন ক্রিকেটার জিম সেশনে অংশ নিলেও পরে তারা একত্রিত হয়ে পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন না করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি তারা বিসিবি বরাবর আনুষ্ঠানিক ভাবে অভিযোগও করেছেন। বুধবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা।

সকাল থেকেই পারটেক্সের অনুশীলন বয়কটের খবরটি ছড়িয়ে পড়ে। কয়েকজন ক্রিকেটার একাডেমি মাঠে অনুশীলন করলেও বেশির ভাগ ক্রিকেটার দুপুর পর্যন্ত পারিশ্রমিকের আশ্বাসের আশায় জিমে বসে ছিলেন। দুপুর পর্যন্ত পারিশ্রমিক পাওয়ার কোন আশ্বাস না পেয়ে এরপর তারা বিসিবিতে যান। তাদের মধ্যে ছিলেন সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো পরিচিত মুখ। বেশ কয়েকজন ক্রিকেটার জানিয়েছেন, পারিশ্রমিক ইস্যু সমাধান না হলে ম্যাচ বর্জন করবেন তারা।

এ ব্যাপারে পারটেক্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ‘আমি ক্রিকেটারদের পারিশ্রমিক দিয়েছি এবং আরও দেবো। লিগ শুরুর আগে অধিকাংশ ক্রিকেটারকে ৫০ শতাংশ, পরে ঈদের আগে ১০ শতাংশ—মোট ৬০ শতাংশ পরিশোধ করা হয়েছে। আজ অনুশীলন করতে আসেনি তারা। তারা বাকি পারিশ্রমিক চাইলে আমি বলেছি, আগামীকালের (বৃহস্পতিবার) ম্যাচের পর বসে আলোচনায় বসবো। লিগ তো এখনও শেষ হয়নি। আমি কাউরও বকেয়া রাখবো না।’

 /আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম