প্রস্তুতি ম্যাচে জিতলো বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ২২:১৪আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২২:২৬

আগামী ২৬ এপ্রিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে বৃহস্পতিবার দুই দল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ম্যাচটিতে ১০৩ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের যুবারা। 

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ২৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে দুই অভিজ্ঞ ব্যাটার কালাম সিদ্দিকী অ্যালেন ও দেবাশীষ সরকার দেবা হাফ সেঞ্চুরি করেন।  

অ্যালেন ৫৮ এবং দেবাশীষ খেলেন ৫৫ রানের কার্যকর ইনিংস। এছাড়া রিজান হোসেন (৪৫) ও জাওয়াদ আবরার (৪২) বাংলাদেশ ২৮৯ রানের সংগ্রহে বড় অবদান রাখেন।

২৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কান যুবারা ১৮৬ রানে আউট হয়। বাংলাদেশের বোলারদের মধ্যে সামিউন বাসির রাতুল ছিলেন দলের সেরা বোলার। ৪৬ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া রাফিউজ্জামান রাফি তিনটি ও ইকবাল হোসেন ইমন ২ উইকেট শিকার করেন। 

একনজরে সফরসূচি:

২৬ এপ্রিল: প্রথম ওয়ানডে

২৮ এপ্রিল: দ্বিতীয় ওয়ানডে

১ মে: তৃতীয় ওয়ানডে

৩ মে: চতুর্থ ওয়ানডে

৬ মে: পঞ্চম ওয়ানডে

৮ মে: ষষ্ঠ ওয়ানডে

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম