সিরিজ জয়ের চাপ নেই, পরিকল্পনায় অটল থাকবে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১৮:৩৬আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৮:৩৬

বিদেশে টেস্ট সিরিজ জয়ের বিরল সুযোগ জিম্বাবুয়ের সামনে। সিলেটে বাংলাদেশকে হারানোর পর চট্টগ্রামে শেষ হাসি হাসতে চায় তারা। কিন্তু সিরিজ জয়ের চিন্তা করে চাপকে আমন্ত্রণ করতে চায় না সফরকারীরা। বরং নিজেদের পরিকল্পনায় অটল থাকতে চায় আফ্রিকান দেশটি।

রবিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন বলেছেন, ‘আমি মনে করি টেস্ট জয়ের জন্য যে প্রক্রিয়া, সেটা বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ। আমরা ১-০ তে এগিয়ে আছি এবং সিরিজ জিততে হবে, এটা ভেবে বাড়তি চাপ নেওয়ার কোনও দরকার নেই।’

তিনি আরও বললেন, ‘আমাদের উচিত পুরো ব্যাপারটিকে ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া এবং নিজেদের প্রক্রিয়া ও পরিকল্পনায় অটল থাকতে হবে। যতটা সম্ভব দীর্ঘ সময় ধরে সেটা করতে পারলেই নিজেদের জন্য সেরা সুযোগ তৈরি হবে। ফলাফল নিয়ে আগেভাগে ভাবা যাবে না।’

সিলেটে বাংলাদেশকে হারানোয় জিম্বাবুয়ের ক্যাম্পে অন্যরকম আবহ চলছে। আরভিন বললেন, ‘সিলেটে জয় আমাদের মধ্যে ভালো আবহ, ভালো পরিবেশ এবং বিশ্বাস তৈরি করেছে। এই মুহূর্তে এখানে ভালো লাগছে। আমরা আবারও একই কাজ করতে চাই যেন টেস্ট জিততে পারি।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম