‘আন্ডাররেটেড’ তাইজুল, ‘এক টেস্ট দেখে যারা সমালোচনা করে, মনে হয় না তারা খেলা বোঝে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ২১:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২১:০৬

চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণি জাদুতে ধসে পড়ে সফরকারীদের ব্যাটিং অর্ডার। দিন শেষে ৯ উইকেটে ২২৭ রান করেছে জিম্বাবুয়ে। ৫ উইকেটের সঙ্গে একটি রান আউট করেছেন তাইজুল। আজ ৫ উইকেট নেওয়ার পর তাকে ‘আন্ডাররেটেড’ উল্লেখ করে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর সংবাদ সম্মেলনে এই স্পিনারকে এই প্রসঙ্গে জানতে চাইলে তিনিও সহমত প্রকাশ করেন।

অসাধারণ বোলিংয়ের জন্য তাইজুলকে অভিনন্দন জানিয়ে তামিম ফেসবুক পোস্টে লেখেন, ‘বর্তমানে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার। অন্য বর্তমান বোলারদের পরিসংখ্যান দেখলে আমার মতামতটা বুঝতে পারবেন। আরেকটি ৫ উইকেট নেওয়ার জন্য তোমাকে অভিনন্দন, তাইজুল!’

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিমের ফেসবুক পোস্ট প্রসঙ্গও আসে। এক প্রশ্নের জবাবে তাইজুল বলেছেন, ‘হ্যাঁ, আমার কাছে ওটাই মনে হয় (আন্ডাররেটেড)।’ এর কারণ কী জানতে চাইলে বলেন, ‘কারণ হয়তো আপনারাও ভালো জানেন আমার চেয়ে।’

সিলেট টেস্টে প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে নেন তাইজুল। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাজিমাত করেছেন তিনি। নিজের পারফরম্যান্স নিয়ে তাইজুল বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, এতগুলো টেস্ট খেলে যত উইকেট হয়েছে, যারা একটা টেস্ট দেখে সমালোচনা করে, আমার মনে হয় না তারা খেলা বোঝে।’

দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি তাইজুল জানিয়েছেন, ‘না, অবশ্যই তৃপ্তির একটা বিষয়। কারণ একজন ক্রিকেটার যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে, সিলেটে আমি যেভাবে বোলিং করেছি, এটা একজন খেলোয়াড়ের জন্য ভালো জিনিস না, এতগুলো টেস্ট খেলার পর এ রকম বোলিং। তারপর আবার কামব্যাক করেছি, এটা আসলে ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো দলের জন্য আমি অবদান রাখছি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম