৩৪ তরুণ ক্রিকেটারের সঙ্গে এইচ স্পোর্টস নেটওয়ার্কের চুক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ২২:১৪আপডেট : ২৮ মে ২০২৫, ২২:১৪

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৪ জন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করলো স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এইস স্পোর্টস নেটওয়ার্ক। ধানমন্ডি স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী চলা ট্রায়ালের মাধ্যমে এই ক্রিকেটারদের বাছাই করা হয়। এই ক্রিকেটাররা এইসের ১৩টি সহযোগী ক্লাবে খেলার সুযোগ পাবেন।

এভাবে ট্যালেন্ট হান্টের মাধ্যমে খেলোয়াড় বাছাই এবং চুক্তির প্রক্রিয়া দেশের ক্রিকেটে এই প্রথম। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ দিতেই এই আয়োজন। এইস স্পোর্টস নেটওয়ার্কের অন্যতম কর্ণধার শানিয়ান তানিম বলেন, ‘ছেলেদের প্রতিভা এবং আগ্রহ দেখে আমরা অভিভূত। আমাদের বিশ্বাস এখান থেকে কোনও একজন ক্রিকেটার একদিন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে। আমরা এই আয়োজন ভবিষ্যতে আবার করবো।’

ক্রিকেটারদের সঙ্গে চুক্তির ব্যাপারে তিনি আরও বলেন, ‘আমরা এই খেলোয়াড়দের গ্রুমিং করতে চাই। শুধু খেলা না, খেলার বাইরে তাদের জীবনযাত্রা, কমিউনিকেশন স্কিলস, নৈতিকতা এসব নিয়েও কাজ করা হবে।’

‘স্বপ্নযাত্রা’ নামের এই ট্যালেন্ট হান্টের প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭ হাজারের বেশি প্রতিযোগী তাদের খেলার ভিডিও জমা দেন। দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার পর অভিজ্ঞ কোচরা সেই ভিডিওগুলো থেকে বেছে নেন চারশর বেশি প্রতিভাবান ক্রিকেটারকে, যারা সরাসরি এই ট্রায়ালে অংশ নেন। এদের মধ্য থেকে ২৭ মে ৯৬ জন ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হন। ২৮ মে বিশেষ ট্রায়ালের মাধ্যমে ৩৪ ক্রিকেটারকে বাছাই করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান। এছাড়াও ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস, হান্নান সরকার এবং জাভেদ ওমর বেলিম। তাদের উপস্থিতি তরুণ ক্রিকেটারদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী