৪০০ রান করে ইংল্যান্ড দ্বিতীয় সর্বোচ্চ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজকে

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৫, ০১:০১আপডেট : ৩০ মে ২০২৫, ০১:১৫

বেন ডাকেট, হ্যারি ব্রুক, জো রুটের হাফ সেঞ্চুরি ও জ্যাকব বেথেলের ইনিংস সেরা ব্যাটিংয়ে ঠিক ৪০০ রান করে ইংল্যান্ড। তারপর সাকিব মাহমুদ ও জেমি ওভারটনের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানে গুটিয়ে দেয় তারা। তাতে নিজেদের ওয়ানডে ইতিহাসে ২৩৮ রানের দ্বিতীয় সর্বোচ্চ জয় পেয়েছে ইংলিশরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা সর্বোচ্চ ২৪২ রানে জিতেছিল ২০১৮ সালে।

ব্রুকের অধিনায়ক হিসেবে অভিষেক হলো স্মরণীয়। সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি ব্যাটিংয়ে করেছেন হাফ সেঞ্চুরি, ফিল্ডিংয়ে নেন ৫ ক্যাচ। দেখা পেলেন বড় ব্যবধানে জয়েরও। ৪ নম্বরে নেমে ৪৫ বলে ৫৮ রান করেন ব্রুক। ডাকেট ৪৮ বলে করেন ৬০ রান। রুটের ব্যাটে আসে ৬৫ বলে ৫৭ রান। সবচেয়ে সফল বেথেল। ৫৩ বলে ৮ চার ও ৫ ছয়ে ৮২ রান করেন তিনি। পরে বল হাতে ১৮ রান খরচায় ১ উইকেট নিয়ে ম্যাচসেরা এই ব্যাটার।

ক্যারিবিয়ানের পক্ষে জেইডেন সিলস সর্বোচ্চ ৪ উইকেট নেন।

৮ উইকেট হারিয়ে ৪০১ রানের লক্ষ্য দিয়ে সাকিবের বোলিংয়ে শুরু থেকে সফরকারীদের চাপে রাখে ইংল্যান্ড। ৭৯ রানে তাদের ৫ উইকেটের মধ্যে তিনটি নেন এই ইংলিশ বোলার। টেল এন্ডারে ধস নামান ওভারটন। ১১ নম্বরে নেমে সিলস সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত ছিলেন। শাই হোপ ও কিসি কার্টি ২৫ ও ২২ রান করেন।

২৬.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিতে সাকিব ও ওভারটন তিনটি করে উইকেট নেন। আদিল রশিদ পান ২ উইকেট।

বার্মিংহামে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী