ফারুকের দেশ ছাড়ার গুঞ্জন

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১২:৩৭আপডেট : ৩০ মে ২০২৫, ১৪:২৩

দেশের ক্রিকেটাঙ্গনে একের পর এক ঘটনা ঘটেই চলছে। বৃহস্পতিবার রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। তাতে করে বিসিবির সভাপতি পদ চলে গেছে সাবেক এই অধিনায়কের। গঠনতন্ত্রের ফাঁক গলেই মূলত জাতীয় ক্রীড়া পরিষদ এমন সিদ্ধান্ত নিতে পেরেছে। এই ঘটনার পর ফারুক দেশ ছেড়েছেন বলে খবর চাউর হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে ৮ পরিচালক ফারুকের ওপর অনাস্থা জ্ঞাপন করে ক্রীড়া মন্ত্রণালয়ের বরাবর চিঠি দেয়। সেই চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ নিজেদের কোটার ৫ পরিচালকদের মধ্যে একজনকে সরিয়ে সেখানে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর করেছে। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হবেন তিনি। 

শুক্রবার বিকালে বোর্ড সভাতে আমিনুলকে প্রথমে পরিচালক এবং পরবর্তীতে সকল পরিচালকদের সম্মতিতে তাকে বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হবে। বোর্ড সভা ডেকেছেন সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। তার সভাপতিত্বেই দায়িত্ব ভার গ্রহণ করবেন আমিনুল।

৫ আগস্ট সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদ ক্যাটাগরির পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির পরিবর্তে নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ পরিচালক মনোনীত হন। ফারুক সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে কাউন্সিলর ছিলেন। ববি পদত্যাগ না করলেও এনএসসি তাকে পদ থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে একদিনের মধ্যেই মনোনীত পরিচালক ফারুক সভাপতি নির্বাচিত হন।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম