বোর্ডে ক্রিকেট ছাড়া সব কিছুই হচ্ছে: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৬:১৬আপডেট : ৩০ মে ২০২৫, ১৬:১৬

পাকিস্তানের বিপক্ষে আজ শুক্রবার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। অথচ দেশে ক্রিকেট নিয়ে কোনও আলোচনা নেই। আলোচনা যা সেটি মাঠের বাইরের ইস্যু। ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার পর বিসিবির সভাপতির পদ শূন্য হয়ে গেছে। সেই পদে বসতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দেশে যখন এসব নিয়ে আলোচনা চলছে, তামিম ইকবাল তখন নিজের ব্যবসায়িক কাজে পাকিস্তানে। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। এক প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক বলেছেন, ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া সবই আছে!

বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানে তামিম। সেখানে ব্যবসায়িক কাজ ছাড়া ইনডোর ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা হলো ক্রিকেটের বোর্ড একটা, ক্রিকেট বাদে সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে হবে না, কে নির্বাচন করবে, কে করবে না। ঠিক আছে, এগুলো একটা অংশ।’

তামিম হতাশা ব্যক্ত করে বলেছেন, ‘আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে। আমার কাছে মনে হয় কে সভাপতি হবে, এগুলোতে আমার বলাতে, না বলাতে কোনও কিছু যায় আসে না। আমি একটাই অনুরোধ করবো, যারা আছেন বা যারা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট তার চার্মটা হারাচ্ছে।’

লম্বা সময় ধরেই ভুগছে বাংলাদেশের ক্রিকেট। মাঠের পারফরম্যান্স তলানীতে। সম্প্রতি আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হেরেছে দল। এমন অবস্থায় তামিমের আকুতি, ‘এই জিনিসটা মেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে আমরা ভুগছি। কারণ আমরা কোনও সময় এটা মেনে নেই না। ভুগছেন মানে কী শুধু জাতীয় দল ভালো খেলছে না, তা না। পুরো ক্রিকেটীয় দিক থেকে, প্রতিটা জায়গায় আমরা ভুগছি। এ জিনিসটাকে মেনে নিয়ে কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে, ভালোর দিকে আগাতে হবে- এই জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় ভাবা উচিত। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি, ক্রিকেটটা দেখছি না।’

তামিম নিজের মতো করে পরামর্শও দিয়েছেন, ‘আমার পরামর্শ হচ্ছে আপনার শুরুতে মেনে নিতে হবে আমরা ভুগছি। এরপর কীভাবে এখান থেকে এগিয়ে যেতে হবে, এটা নিয়ে ভাবেন। কে প্রেসিডেন্ট হবে, কাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে অগুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা বেশি সিরিয়াস। ক্রিকেট উন্নতি কীভাবে হবে, কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো, এটা নিয়ে আমাদের কারও কোনও ভাবনা নাই।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী