আঙুলের চোটে উইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন ওভারটন

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫, ১৮:৩২আপডেট : ৩১ মে ২০২৫, ১৮:৩২

জেমি ওভারটনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হয়ে গেলো এক ম্যাচ খেলে। বৃহস্পতিবার এজবাস্টনে প্রথম ওয়ানডে খেলতে নেমে ইংল্যান্ড পেসারের ডানহাতের কনিষ্ঠা ভেঙে গেছে। 

৩১ বছর বয়সী ওভারটন দ্বিতীয় বল করার পর চোট পান। কিসি কার্টির ফিরতি শট তার আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য মাঠের বাইরে নেওয়া হয়।

ওভারটনের ওভার শেষ করেন জ্যাকব বেথেল। যদিও ইনিংসের শেষ দিকে মাঠে নেমেছিলেন এই পেসার। চোট নিয়েও বোলিংয়ে ইংল্যান্ডের সেরা ফিগার তার, ৫.২ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন ওভারটন।

শুরুতে ধারণা করা হয়েছিল, আঙুলের হাড় সরে গেছে। কিন্তু পরে তাতে চিড় ধরা পড়েছে। এখন ইংল্যান্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে তার পুনর্বাসন চলবে।

ওয়ানডে স্কোয়াডে ওভারটনের স্থলাভিষিক্ত ঘোষণা করা হয়নি। রিজার্ভে থাকা বাঁহাতি সিমার ম্যাথু পটস ও লুক উড তার শূন্যস্থান পূরণের দৌড়ে আছেন। বিবেচনায় রাখা হয়েছে বাঁহাতি স্পিনার টম হার্টলিকে।

আগামীকাল রবিবার কার্ডিফে হবে তিন ওয়ানডের দ্বিতীয় ম্যাচটি। মঙ্গলবার কিয়া ওভালে হবে শেষ ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে শুক্রবার চেস্টার লি স্ট্রিটে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী