সমর্থকদের কাছে লিটনের দুঃখপ্রকাশ 

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৫, ১২:০০আপডেট : ০২ জুন ২০২৫, ১২:২৪

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বড় স্কোর করেও লাভ হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের কাছে ৭ উইকেটের পরাজয়ে হোয়াইটওয়াশ হয়েছে। প্রত্যাশা মেটাতে না পারায় লাহোরে উপস্থিত বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। 

ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেছেন, ‘দর্শকরা অসাধারণ ছিল, সবাই সমর্থন দিয়েছে। দুই দলকেই সমর্থন দিয়েছে। তবে বাংলাদেশি সমর্থকদের কাছে আমি সত্যিই দুঃখিত। আমরা কোনও ম্যাচ জিততে পারিনি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াবো।’

টস হেরেও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শেষ ম্যাচে বাংলাদেশ দারুণ ব্যাটিং প্রদর্শনী করেছে। ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় পারভেজ হোসেন ও তানজিদ হাসানের ১১০ রানের বিধ্বংসী জুটির কল্যাণে। পারভেজ ৩৪ বলে খেলেছেন ৬৬ রানের বিস্ফোরক ইনিংস। তানজিদ ৩২ বলে করেছেন ৪২। পরে অবশ্য বাংলাদেশের বোলিংকে পাত্তা না দিয়ে ১৬ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে স্বাগতিক দল।  লিটন ব্যাটিং নিয়ে খুশি হতে পারলেও বোলিংকে ঠিকই কাঠগড়ায় তুলেছেন, ‘অবশ্যই হতাশ। আমরা ভালো বোলিং করিনি। প্রথম দুই ম্যাচে ব্যাটিং আর ফিল্ডিং ভালো করিনি। এই ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছি। তবে ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে কীভাবে বোলিং করতে হয়, আমাদের শিখতে হবে। একেক ব্যাটসম্যানের একেক রকম শক্তি ও দুর্বলতা। সেসব নিয়ে ভাবতে হবে এবং ওই অনুযায়ী বোলিং করতে হবে।’  

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম