আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিলেন ক্লাসেন

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০২৫, ১৬:১৩আপডেট : ০২ জুন ২০২৫, ১৬:২৭

টি-টোয়েন্টি লিগকে প্রাধান্য দিতে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার হাইনরিখ ক্লাসেন। 

এপ্রিলে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে তার বাদ পড়ার পর থেকেই এমন সিদ্ধান্ত সম্ভাব্য বলে শোনা যাচ্ছিল। তার আগে পর্যন্ত সাদা বলের চুক্তিতে থেকেছেন। কারণ টেস্ট থেকে অবসর নেন গত বছরের জানুয়ারি। 

বিবৃতিতে ক্লাসেন নিজেও দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘আজ আমার দুঃখের একটি দিন। কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানের সিদ্ধান্ত নিয়েছি। নিজের পরিবার ও ভবিষ্যতের জন্য কোনটা সেরা হবে, সেই সিদ্ধান্ত নিতে আমার অনেক সময় লেগেছে। এটি নিঃসন্দেহে আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। তবে একই সঙ্গে এমন একটি সিদ্ধান্ত, যা নেওয়ার পর শান্তিবোধ করছি।’

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের মধ্যে অন্যতম ক্লাসেন। এই গ্রীষ্মে মেজর লিগ ক্রিকেটে সিয়াটল ওরকাসের হয়ে খেলবেন। এর পর দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের হয়েও অংশ নেবেন তিনি।  

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী