স্লো ওভার রেটের কারণে মাশরাফির জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ১৩:১১আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৩:২০

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি স্লো ওভার রেটের কারণে জরিমানার শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশারফি বিন মুর্তজা ও বাংলাদেশ দলের সদস্যরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ধীর গতির ওভার রেটের কারণে এই জরিমানা করেছে আইসিসি।
শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার সুপার টেনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ। তাই নিয়ম অনুযায়ী আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ এবং মাশরাফিকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন।
মাশরাফি এ বিষয়ে নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
উল্লেখ্য, ম্যাচটিতে ভারতের বিপক্ষে ১ রানে হারে বাংলাদেশ। এছাড়া টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে একই রকম ঘটনার পুনরাবৃত্তি করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন মাশরাফি।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম