ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫, ০৬:০৪আপডেট : ১১ জুন ২০২৫, ০৬:৩১

সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের শুরুটা এর চেয়ে ভালো হতো না। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডের পর মঙ্গলবার তারা টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করেছে। সাউদাম্পটনে শেষ ম্যাচে স্বাগতিকেরা জিতেছে ৩৭ রানে।

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিংয়ে নেমেছিল। জেমি স্মিথ ও বেন ডাকেট তাদের বোলারদের ওপর চড়াও হয়। ডাকেট ২০ বলে ও স্মিথ ২৩ বলে ফিফটি করেন। তাদের ১২০ রানের জুটি ভাঙে ৮.৫ ওভারে। স্মিথ ২৬ বলে ৪ চার ও ৫ ছয়ে ৬০ রান করেন। 

জস বাটলার ১০ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে মাঠ ছাড়েন। ইংল্যান্ডকে বড় ইনিংসের ভিত গড়ে দিয়ে যান ডাকেট। ৪৬ বলে ১০ চার ও ২ ছয়ে ৮৪ রান করেন এই ওপেনার।

তারপর ব্রুক ও জ্যাকব বেথেলের ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ড ৩ উইকেটে করে ২৪৮ রান। ব্রুক ২২ বলে ৩২ ও বেথেল ১৬ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লে শেষে ২ উইকেটে ৬৬ রান ওয়েস্ট ইন্ডিজের। ৩৭ রানে দুই ওপেনারকে হারায় তারা। শিমরন হেটমায়ার ঝড় তুলে লড়াইয়ের ইঙ্গিত দেন। ইনিংস বড় করতে পারেননি, ৮ বলে ২৬ রানে থামেন তিনি।

শাই হোপের সঙ্গে ৩৯ ও জেসন হোল্ডারকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে লড়াই চালিয়ে যান রভম্যান পাওয়েল। 

অন্যদের ব্যর্থতায় প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকলে রভম্যানের দুর্দান্ত ইনিংস কেবল হারের ব্যবধান কমায়। ৪৫ বলে ৯ চার ও ৪ ছয়ে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

হেটমায়ার ৮ বলে ২৬ ও হোল্ডার ১২ বলে ২৫ রান করেন।

উইন্ডিজ ৮ উইকেট হারিয়ে ২১১ রানে থামে। ডাকেট ফিল্ডিংয়ে দুই ক্যাচও নেন। ম্যাচসেরা হয়েছেন তিনি।

চার বছর পর টি-টোয়েন্টিতে ৩-০ তে জিতলো ইংল্যান্ড। ২০২১ সালে শেষবার শ্রীলঙ্কার বিপক্ষে এই সাফল্য পেয়েছিল তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের