রাজা, কারান, এনগারাভাকে ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫, ২১:১৫আপডেট : ১৯ জুন ২০২৫, ২১:১৫

সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নদের বিপক্ষে এবার দুই টেস্টের সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এই সিরিজ সামনে রেখে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা, ওপেনার বেন কারান ও নতুন বলের বোলার রিচার্ড এনগারাভাকে ছাড়া দল ঘোষণা করেছে তারা।

ওপেনিং ব্যাটার কারানের আঙুল ভেঙে গেছে। চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি ম্যাচে কাগিসো রাবাদার বলে আঘাত পান তিনি। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন এনগারাভা। মেজর লিগ ক্রিকেটে দায়বদ্ধতার কারণে থাকছেন না রাজা।

বুলাওয়ের স্পিন বান্ধব কন্ডিশনের কথা মাথায় রেখে ইংল্যান্ড সফরে যাওয়া সিমার ভিক্টর নিয়াউচি বাদ পড়েছেন।

কারানের ইনজুরিতে সুযোগ পেয়েছেন প্রিন্স মাসভাউরে। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। এছাড়া টপ অর্ডার ব্যাটার তাকুওয়ানাশে কাইতানো, লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসা, ট্রেভর গোয়ান্ডো ডাক পেয়েছেন। ২৭ বছর বয়সী পেসার কুন্দাই মাতিগিমু মাত্র চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্টে অভিষেকের অপেক্ষায়।

জিম্বাবুয়ের স্কোয়াডে বাকিরা হলেন অভিজ্ঞ অধিনায়ক ক্রেইগ আরভিন, মিডল অর্ডার ব্যাটার শন উইলিয়ামস ও সিমার ব্লেসিং মুজারাবানি। 

জিম্বাবুয়ের স্কোয়াড- ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট তানাকা শিভাঙ্গা, ট্রেভর গোয়ান্ডো, তাকুওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসাভাউরে, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুরি, তাফাজাওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম