দেরিতে ইনিংস ঘোষণা নিয়ে যা বললেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৫, ১৯:৫৭আপডেট : ২১ জুন ২০২৫, ১৯:৫৯

অনুকূল পরিস্থিতি, পিচের সহায়তা—সব কিছুই ছিল বাংলাদেশের পক্ষে। তারপরও সময় আর সঠিক সিদ্ধান্তের অভাবে গল টেস্টে জয় ফসকে গেছে! এই আফসোসই যেন সবচেয়ে বড় হয়ে ধরা দিচ্ছে। বৃষ্টির কারণে প্রথম সেশন শেষ হওয়ার আগেই খেলা বন্ধ হয়ে যায়। লাঞ্চের পর শান্তরা ইনিংস ঘোষণা না দিয়ে ফের ব্যাটিংয়ে নামেন। তাতে করে সময়টাও আরও কমে গেছে। যথাসময়ে ইনিংস ঘোষণা না দেওয়া নিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলেছেন অধিনায়ক শান্ত।

লাঞ্চের আগে ইনিংস ঘোষণার পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে পরিকল্পনায় বদল আনতে হয়েছে বলে এক প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘হ্যাঁ। কিন্তু বৃষ্টিটা হুট করে চলে আসায় পরিকল্পনা হঠাৎ বদলাতে হয়েছে। এসব তো আমাদের নিয়ন্ত্রণে নেই।’

গলে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নাজমুল হোসেন শান্ত ঢুকে পড়েছেন অনন্য এক ক্লাবে। যেখানে আছে ডন ব্র্যাডম্যান, অ্যালান বোর্ডার, ইনজামাম উল হক, রিকি পন্টিং, বিরাট কোহলিদের নাম। গল টেস্টের প্রথম ইনিংসে শান্ত খেলেছিলেন ১৪৮ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও খেলেছেন অপরাজিত ১২৫ রানের ইনিংস। তাতেই ইতিহাসের অংশ হয়ে গেছেন তিনি। এমন রেকর্ড গড়ে ম্যাচ সেরা হন বাংলাদেশের অধিনায়ক।

পুরস্কার হাতে শান্ত জানালেন, ‘আমি এটা জানতাম না। তবে দলে অবদান রাখতে পেরে খুব ভালো লাগছে।’

গল টেস্টে ব্যাটারদের পাশাপাশি বোলাররাও আধিপত্য দেখিয়েছেন। বিশেষ করে তাইজুল ইসলাম ও নাঈম হাসান। দুইজনের প্রশংসা করে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘যেভাবে তাইজুল ও নাঈম বল করেছে (ইনিংস ঘোষণার পর) খুবই ভালো। এই কন্ডিশনে প্রথম ইনিংসে নাঈম যেভাবে বল করেছে, অসাধারণ। সে খুব বেশি সুযোগ পায়নি, কিন্তু তার বোলিং ছিল দুর্দান্ত, আজ আবার দেখিয়েছে সে কতটা ভালো।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম