শান্ত মনে করেন, বাংলাদেশের কেউ ‘স্বার্থপর’ ক্রিকেট খেলেন না!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২৫, ২১:৩৬আপডেট : ২৩ জুন ২০২৫, ২১:৩৬

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টটিতে বৃষ্টির প্রভাব ছিল। পাঁচদিনে অন্তত দুই সেশনের বেশি নষ্ট হয়েছে। তবু জয়ের সুযোগ নিতে পারতো শান্তরা। সেই সুযোগটি নেননি বলেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে প্রবল সমালোচনা হচ্ছে। ব্যক্তিগত মাইলফলকের জন্য খেলতে গিয়ে শান্ত-মুশফিক দলের কথা, ভক্তদের কথা অনেক সময়ই ভুলে যাচ্ছেন। যদিও অধিনায়ক শান্ত দাবি করছেন, তাদের দলের কেউই স্বার্থপর ক্রিকেট খেলেন না। 

গল টেস্টে ড্রয়ের পর ক্রিকেটাররা সবাই উচ্ছ্বাস প্রকাশ করলেও ভক্তদের মধ্যে অনেকেই শান্তদের এমন উচ্ছ্বাসকে দৃষ্টিকটূ হিসেবে দেখছেন। যারা সমালোচনা করেছেন, তাদের মন্তব্যে হতাশ শান্ত। কলম্বোতে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘দারুণ একটা টেস্ট ড্র। অনেকের কাছে হয়তো দারুণ মনে হচ্ছে না। কিছু জায়গায় শোনা যাচ্ছিল আমরা হয়তো জিততে পারতাম বা কিছু ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের ব্যাপার ছিল। মুশি ভাইয়ের কথা এখানে কিছু জায়গায় আসছে, আমারও কিছু জায়গায় কথা আসছে। বাট আমার মনে হয় যে উইকেটটা যে রকম ছিল, এই উইকেটে আমার মনে হয় না যে আসলে ৫০ ওভারের মধ্যে অলআউট করাটা সম্ভব হতো। বিকজ অব দেখেন আমাদের মিরাজ খেলতে পারে নাই। আমাদের একটা এক্সপেরিয়েন্স বোলার। স্বাভাবিকভাবে একটু অনভিজ্ঞ বোলিং আক্রমণ ছিল। ওই রিস্কটা আসলে আমরা নিতে পারি নাই।’

শান্ত আরও বলেছেন, ‘ব্যক্তিগত মাইলফলকের জন্য এই দলের কেউ খেলে নাই। এটা আমি শতভাগ নিশ্চয়তা নিয়ে বলতে পারি। যার যার জায়গা থেকে মতামত আমার মনে হয় পোষণ করতে পারে। হ্যাঁ, হয়তো ঝুঁকি নিতে পারতো, ডিক্লেয়ার করা উচিত ছিল। যার যার জায়গা থেকে বলতে পারেন। আমার মনে হয় না কেউ না জেনে ইন্ডিভিজুয়াল কোনও প্লেয়ারকে অ্যাটাক করা উচিত। কন্ডিশন এবং ড্রেসিংরুমের টিম ম্যানেজমেন্টের যারা ছিল, সবার সঙ্গে আলোচনা করে দলের জন্য যেটা ভালো হবে ওই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’

শুধু শান্তর নয়, মুশফিকও এক রান নিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করার তাগিদ থেকে রান আউট হয়ে যান। মুশফিককে নিয়েও সমালোচনা হয়েছে বিস্তর। এ ব্যাপারে শান্ত বলেছেন, ‘মুশফিক ভাই এত বছর ক্রিকেট খেলেছে, আমার মনে হয় না ওই এক রান নিয়ে খুব বড় কিছু অ্যাচিভ করবেন। উনি আমাদের টিমের জন্য কতকিছু করেছেন সেটা আমরা সবাই জানি।’

তবে শান্ত স্বীকার করেছেন একাদশে তাসকিন-মিরাজের মতো ক্রিকেটার থাকলে গলে ভিন্ন কিছু হলেও হতো পারত, ‘পঞ্চম দিন হিসেবে গলে আমরা যেরকম সব সময় চিন্তা করি, উইকেটটা খুব বেশি পরিবর্তন হয়নি। একারণে আমরা সেসময় ইনিংস ঘোষণা করতে পারিনি। বোলিং আক্রমণটা একটু অনভিজ্ঞ ছিল। আমার হাতে যদি তাসকিন-মিরাজ থাকতো, তাহলে হয়তো একটা ভিন্ন কম্বিনেশন হতো। যে বোলাররা খেলেছে, তারা দারুণ বোলিং করেছে। শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা সেই ঝুকিঁটা নিতে পারিনি। বৃষ্টি যদি না হতো, হয়তো আমরা ভিন্ন কিছু পরিকল্পনায় যেতাম।’

জ্বরের কারণে গল টেস্ট খেলতে পারেননি মিরাজ। তবে কলম্বো টেস্টের আগে পুরোপুরি সুস্থ তিনি। স্বাভাবিকভাবেই বুধবার শুরু হতে যাওয়া টেস্ট দলে ফিরছেন ওয়ানডে অধিনায়ক। মিরাজকে নিয়ে শান্ত বলেছেন, ‘অবশ্যই আমি সব সময় বলি মিরাজ কিন্তু গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। ব্যাটিং এবং বোলিংয়ে যেভাবে কন্ট্রিবিউট করে- প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইমপ্যাক্টফুল ব্যাটিং ইনিংস থাকে, বোলিংয়ে ইমপ্যাক্টফুল বোলিং থাকে। ও আসাতে টিমের ব্যালান্সটা আরেকটু ভালো হবে। আমি আশা করবো, এই ম্যাচে ভালোভাবে দলের জন্য কন্ট্রিবিউট করবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী