বরিশালে গিয়ে কেন বিব্রত হলেন বুলবুল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৭:৫৭আপডেট : ২৯ জুন ২০২৫, ১৮:১২

টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে সাত বিভাগে ঘুরে বেড়াচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ রবিবার তিনি গিয়েছিলেন বরিশালে। টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উদযাপন করতে গিয়ে বরিশালে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে বিসিবি সভাপতিকে। এক যুগ ধরে লিগ হয় না বরিশালে। বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে বুলবুল কথা দিয়ে এসেছেন ভবিষ্যতে সেখানে লিগ শুরু হবে।

দেশের বিভিন্ন বিভাগে অনিয়িমিতভাবে লিগ হলেও বরিশালে এক যুগ ধরে হয় না। বিষয়টি বিস্ময়কর হলেও এটাই বাস্তব। অথচ বিপিএলে ফরচুন বরিশালে দুইবারের শিরোপাজয়ী। নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে শুধু ঢাকায় নয়, সিলেট ও চট্টগ্রামে বরিশালের সমর্থকরা ভিড় করেন। গত আসরে চ্যাম্পিন হওয়ার পর  বরিশালে ট্রফি উদযাপনের আয়োজন করে ফরচুন বরিশাল। সেদিন মানুষের স্রোতও ছিল চোখে পড়ার মতো।

রবিবার বরিশাল স্টেডিয়াম পরিদর্শন শেষে দুপুরে স্থানীয় সংগঠক ও জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন বুলবুল। এরপর সংবাদমাধ্যমে বিসিবি সভাপতি বলেন, ‘এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বললো, এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর।’

বুলবুল আরও বলেছেন, ‘একটু লজ্জা লাগছে। এত ভালোবাসা এত প্রত্যাশা, কতটুকু আমরা পূরণ করতে পারবো, কতটুকু ফিরিয়ে দিতে পারবো। সেই দায়িত্বটা চলে আসে আরকি। এক যুগ ধরে বরিশালে কোনও ধরনের ক্রিকেট না হওয়া মানে আমরা অন্তত দেড়-দুই হাজার সম্ভাবনাময় ক্রিকেটার হারিয়েছি। এটা আমাদের জন্য বড় দুঃখের।’

তবে দেরিতে হলেও ভবিষ্যতে লিগ আয়োজন করতে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন বুলবুল। যদিও  বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে বর্তমানে সংস্কারকাজ চলছে। ফলে নিয়মিত খেলা আয়োজনে কিছুটা সময় লাগবে বলে জানালেন বিসিবি সভাপতি, ‘ভবিষ্যতে এই ভুল আর করবো না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই। জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লিগ আয়োজন করতে পারে। এখান থেকেই আমরা খেলোয়াড় তুলে আনতে চাই, যারা একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। তবে যেহেতু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে লিগ শুরু করতে কিছুটা সময় লাগবে। আশা করি সবার সহযোগিতা পাবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম