পাকিস্তানের টেস্ট দলের কোচ আজহার মাহমুদ 

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৪:১০আপডেট : ৩০ জুন ২০২৫, ১৪:১০

পাকিস্তান টেস্ট দলের ভারপ্রাপ্ত হেড কোচ হয়েছেন আজহার মাহমুদ। পাকিস্তানের সাবেক পেসার এই দায়িত্ব পালন করবেন বোর্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ পর্যন্ত।

গত বছর সব ফরম্যাটের জন্য সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান ৫০ বছর বয়সী। তবে এই সময়ে গত অক্টোবর গ্যারি কারস্টেন চুক্তির ৬ মাসের মাথায় সাদা বলের হেড কোচের দায়িত্ব ছেড়ে দেন। তার পর টেস্ট দলের হেড কোচের দায়িত্ব ছাড়েন জেসন গিলেস্পি।

গিলেস্পির বিদায়ের পর সাবেক পেসার আকিব জাভেদ গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দলের দায়িত্ব নেন। গত মে মাসে সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব নেন মাইক হেসন। এবার পাকিস্তানের হয়ে ১৪৩টি ওয়ানডে ও ২১টি টেস্ট খেলা আজহার পেলেন লাল বলের কোচের দায়িত্ব। বোর্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত। কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট এই বছরে ঘরের মাঠে অনুষ্ঠেয় দক্ষিণ আফ্রিকা সিরিজ। 

দায়িত্বের ৬ মাসের মাথায় গিলেস্পির বিদায়ের পর আকিব জাভেদ দক্ষিণ আফ্রিকা সফরের দুটি টেস্ট এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টের জন্য কোচের দায়িত্ব পালন করেন। কারস্টেনের বিদায়ের পর সাদা বলের কোচ হিসেবেও অন্তর্বর্তীকালে দায়িত্ব পালন করেছেন তিনি। 

গত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র পাকিস্তান তলানিতে থেকে শেষ করেছে। ১৪ ম্যাচে জিতেছে মাত্র ৫টি।

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম