৩ বছরের চুক্তিতে বাংলাদেশে আসছেন আম্পায়ার সাইমন টফেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২৫, ২২:৩০আপডেট : ৩০ জুন ২০২৫, ২২:৩০

 দেশের আম্পায়ারদের প্রশিক্ষণ দিতে আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টফেলকে ৩ বছরের জন্য নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের ভুল যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। এসব ভুল যতটা না পক্ষপাতমূলক, তার চেয়ে বেশি অদক্ষতার কারণে। দেশি আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিতেই টফেলকে নিয়ে আসা হচ্ছে। সোমবার বোর্ড মিটিং শেষে এমনটাই জানিয়েছেন, আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। 

মিঠু গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা অনেকদিন ধরেই টফেলের সাথে যোগাযোগ করেছি। তিনি খুব ব্যস্ত। অবশেষে তিনি আসতে রাজি হয়েছেন। যদিও এখনও চুক্তি হয়নি। তবে সব কিছুই চূড়ান্ত। আগামী তিন বছর তিনি ও তার টিম বাংলাদেশের কাজ করবেন। আশা করি, তার মাধ্যমে আমাদের আম্পায়াররা উপকৃত হবেন।’

খেলোয়াড় হিসেবে খুব নাম কামাতে না পারলেও আম্পায়ার হিসেবে সুনাম অর্জন করেছেন টফেল। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালে তিনি প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন এবং ২০০০ সালে টেস্ট আম্পায়ারিংয়ের সুযোগ পেয়ে যান। দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন সাবেক এই অজি ক্রিকেটার। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত টানা পাঁচবার তিনি আইসিসির আম্পায়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। মোট ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি। 

সোমবারের লম্বা বোর্ড মিটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে প্রায় ১৯ বছর আগে হওয়া অ্যাওয়ার্ড নাইট চালু করা। বোর্ড সভা শেষে বুলবুল এমন সিদ্ধান্তের কথা জানান। এই অ্যাওয়ার্ড প্রথা চালু আছে ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দেশে। সাধারণত বছর শেষে ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী