এজবাস্টনে ডাবল সেঞ্চুরিতে গিলের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ২০:০৭আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২০:০৭

ইংল্যান্ডে অবিশ্বাস্য ফর্মে আছেন শুবমান গিল। অধিনায়কত্বের চাপে ভেঙে পড়েননি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছেন ভারতের ব্যাটার। এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশনে প্রথমবার দেড়শ অতিক্রম করেন। তারপর দ্বিতীয় সেশনে পেয়ে যান ডাবল সেঞ্চুরি। তাতে একাধিক রেকর্ড তার পায়ের তলায় লুটিয়ে পড়েছে।

৩১১ বলে ২১ চার ও ২ ছয়ে ২০০ রান করেন গিল। তাতে প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে টেস্টে ডাবল হান্ড্রেড করেন ভারতের এই ব্যাটার। শুধু তাই নয়, সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) কন্ডিশনেও ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক তিনি।

সকালের সেশনে ইংল্যান্ডে ২৩ বছরে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দেড়শর বেশি রান করেন গিল। সবশেষ যে কীর্তি গড়েন রাহুল দ্রাবিড়, ২০০২ সালে ওভালে করেছিলেন ২১৭ রান। তারপর দেশটিতে ভারতীয় অধিনায়কদের সর্বোচ্চ রানের তালিকায় ১৯৯০ সালে করা মোহাম্মদ আজহারউদ্দিনের ১৭৯ রান পেছনে ফেলে শীর্ষে ওঠেন।

ইংল্যান্ডে সর্বোচ্চ টেস্ট রান করা ভারতীয়দের তালিকাতেও সবার উপরে অবস্থান নিয়েছেন গিল। ১৯৭৯ সালে দ্য ওভালে সুনীল গাভাস্কারের ২২১ রান এতদিন ছিল শীর্ষে। এজবাস্টনে বৃহস্পতিবার ১২৫তম ওভারে চার মেরে তাকে পেছনে ফেলেন গিল।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান