সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ২০:২৮আপডেট : ১৪ জুলাই ২০২৫, ২০:২৮

গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই ব্যাটে–বলে ঝলক দেখিয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই আবার আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের এই পোস্টারবয়। ফর্মে ফেরা সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। বিসিবি এই ব্যাপারে কী ভাবছে, সেইসব নিয়েও চর্চা হচ্ছে। এই ব্যাপারে মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, সাকিবের জন্য বিসিবির দরজা খেলা থাকার বিষয়টি। তবে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, সাকিবের সঙ্গে কথা বলার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। 

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশের মাঠে খেলার মতো পরিস্থিতি নেই তার। অফফর্ম আর বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে মাঝে সুযোগ মেলেনি দেশের বাইরেও। তবে সাকিবকে মাঠ থেকে দূরে রাখা সম্ভব হয়নি। বোলিং অ্যাকশন শুধরে এখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন। 

সোমবার সন্ধ্যার দিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে ঘুরে ফিরে আসে সাকিব-প্রসঙ্গ। এখানে অবশ্য সাকিবের বিষয়ে কথা বলেছেন তিনি। এক প্রশ্নের জবাবে বুলবুল বলেছেন, ‘সাকিব তো এভেইলেবল ক্রিকেটার। এখনও বাংলাদেশ দল থেকে সব সংস্করণে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলবো। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেবো। এর আগেও আমি বহুবার বলেছি, এটা পুরোপুরি নির্ভর করছে বাংলাদেশ দলের নির্বাচকদের ওপর।’

বুলবুল আরও যোগ করেছেন, ‘আমার সঙ্গে বেশ কিছু দিন ধরে (সাকিবের সঙ্গে) যোগাযোগ হয়নি। দায়িত্ব নেওয়ার পর হয়নি।’

কয়দিন আগে সাকিবের গ্লোবাল সুপার লিগে পারফরম্যান্স দেখার পর তার জন্য বোর্ডের দরজা খোলা বলে মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনও সেকেন্ড চয়েজ নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।’

একটি গণমাধ্যমকে বিসিবি সভাপতি আবার এসব তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। সেখানে বলেছেন, ‘এ ধরনের কোনও কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। বোর্ডে এখনও কোনও আলোচনা হয়নি। এই আলোচনাগুলো গেলো দুই বছর ধরেই চলছে। তবে ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই তথ্যটা আসলে গুজব কি–না আমি জানি না। তবে, বোর্ডের সভাপতি সেই হিসেবে এটা আমি জানি না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম