চারে ব্যাটিং করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না নাঈম

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ২০:৩৪আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২০:৩৪

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে দুই বছর পর জাতীয় দলের সেটআপে ফিরেছিলেন মোহাম্মদ নাঈম। শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে না পারলেও প্রথম টি-টোয়েন্টির একাদশে ছিলেন তিনি। কিন্তু ওপেনিংয়ে খেলতে অভ্যস্ত নাঈমকে ওই ম্যাচে ব্যাটিং  করতে হয়েছিল চার নম্বরে। এই পজিশনে ব্যাট করতে গিয়ে বেশ ভুগেছিলেন তিনি। ২৯ বলে ৩২ রান করে পরের দুই ম্যাচে আর জায়গা পাননি। নাঈম সাংবাদিকদের জানালেন, চার নম্বরে ব্যাট করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। 

সাধারণত ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিংয়েই ব্যাট করে থাকেন নাঈম। হঠাৎ করে তাকে চার নম্বরে খেলানোয় অবাক হয়েছিলেন অনেকে। মূলত জাকের আলীর ইনজুরিতে নাঈমকে সুযোগ দেওয়া হয়েছিল।

শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন না থাকলেও ঐচ্ছিক অনুশীলন সেরেছেন নাঈম। অনুশীলনের পর তিনি বলেন, ‘সত্যি বলতে, আপনারা সবাই জানেন জাকের ইনজুরিতে ছিল দেখেই কিন্তু আমার চারে খেলতে হয়েছে। আমার পাঁচে খেলার কথা ছিল। তো ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে চারে খেলেছি। মূলত জাকের ইনজুরিতে থাকার কারণেই কিন্তু আমি খেলেছি। সাধারণত আমার খেলার কথাই ছিল না। তো মানসিকভাবে যদি আমি আগে থেকে জানতাম যে এমন সুযোগ আসবে...।’

আগামীতে মিডল অর্ডারে ব্যাটিংয়ের জন্য তৈরি থাকবেন বললেন নাঈম, ‘সত্যি বলতে, এইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকি। এখনও যে ব্যক্তিগত অনুশীলন করলাম, ওপেনিংয়ে কীভাবে খেলবো বা সুযোগ আসলে কীভাবে কাজে লাগাবো, সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছি। সত্যি বলতে, ওইটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো পরেরবার যদি এভাবে সুযোগ আসে, অবশ্যই মাথায় থাকবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের