বিমান ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে স্টেডিয়ামে নীরবতা পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ১৮:০৯আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৯:৩৩

ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৬৫ জন। এই ঘটনায় শোকের ছায়া দেশজুড়ে। মর্মান্তিক দুর্ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই শোকের দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ শুরুর আগে তারা এক মিনিট নীরবতা পালন করেন হতাহতদের স্মরণে।

এদিন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মাঠে নামার আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধ হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কালো ব্যাজ পরে মাঠে নেমেছেন।

ম্যাচ চলাকালে কোনও ধরনের সংগীত বাজানো হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিসিবি। তারা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

/আরআই/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী