ঢাকায় এসিসি চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ১২:৪৯আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৩:০০

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) পরিচালনার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন এসিসি চেয়ারম্যান মোহসিন নাকভি। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ঢাকায় অবস্থানকালে মোহসিন নকভি এই বছরের এসিসি সভার সভাপতিত্ব করবেন, যা কয়েক বছরের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সভা। অবশ্য ২৪ জুলাইয়ে এই সভা ঢাকায় হওয়া নিয়ে ভীষণ আপত্তি জানিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই। এই সভা এখানে হলে বয়কটেরও হুমকি দিয়েছে তারা। একইভাবে ঢাকায় সভা নিয়ে ভারতের সঙ্গে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), আফগানিস্তান এবং ওমান ক্রিকেটও। 

তাদের আপত্তি সত্ত্বেও এসিসি ঢাকাকেই ভেন্যু হিসেবে বহাল রেখেছে। কারণ এ সময়েই পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থাকায় বেশ কয়েকজন এসিসি প্রতিনিধি ঢাকায় উপস্থিত থাকবেন। তার ওপর মোহসিন নাকভি আবার পিসিবিরও চেয়ারম্যান। 

চলতি মাসের শুরুতে জানা গিয়েছিল যে, এসিসি সব সদস্য দেশকে ১৫ দিনের নোটিশসহ আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছে এবং ভার্চুয়ালি সভায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।

এসিসির একটি সূত্র জানিয়েছে, ‘অনলাইন সভা এখন বৈশ্বিক প্রথা হয়ে উঠেছে, এসিসি ও আইসিসি অতীতেও একাধিকবার এমন সভা করেছে।’ 

এই অগ্রগতির খবর আসে এমন এক সময়ে, যখন গত মাসে জানা যায় যে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত সূচি জুলাই মাসেই ঘোষণা করা হবে।

এমন খবরও রয়েছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিসিআইয়ের দ্বন্দ্বে এশিয়া কাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম