আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ১৫:২২আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৬:৫৫

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের ফল মিলছে র‌্যাঙ্কিংয়েও। সিরিজে দারুণ বোলিং করে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। 

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে ৭.২ ওভার বোলিং করে ২১ রান দিয়ে মোস্তাফিজ পেয়েছেন ৩ উইকেট। ৩-এর চেয়েও কম ইকোনমিতে বোলিং করেছেন (২.৮৬ ইকোনমি) তিনি। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে আহমেদ দানিয়ালকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছেন কাটার মাস্টার। এই উইকেটেই মিরপুরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৬ উইকেট এখন মোস্তাফিজের। তার পর সাকিব আল হাসান নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ উইকেট। 

মোস্তাফিজের সঙ্গে র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে ৯ নম্বরে আছে ভারতের আরশদীপ সিং। দুজনেরই রেটিং পয়েন্ট ৬৫৩। উন্নতি করেছেন শেখ মেহেদী হাসানও। নয় ধাপ এগিয়ে এখন রয়েছেন ১৬তম স্থানে। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম