৫ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ১৫:৩১আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৫:৩১

২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে ধারাবাহিকভাবে ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের পর এবার বাংলাদেশি যুবাদের গন্তব্য ইংল্যান্ড। আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারের নেতৃত্বে আগামী সেপ্টেম্বর মাসে দুই সপ্তাহের সফরে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।  

ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েতে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও স্বাগতিকদের নিয়ে খেলবে ত্রিদেশীয় সিরিজ। ওই সিরিজ খেলে সরাসরি ইংল্যান্ড যাবে তারা। 

সফরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে। দ্বিতীয় ম্যাচও একই মাঠে, ৭ সেপ্টেম্বর। এরপর ১০ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর লন্ডনের বেকেনহামে অবস্থিত কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের