ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ফেরার সম্ভাবনা নেই পান্তের!

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১৪:৩২আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৬:৪২

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পায়ে চোট পাওয়ায় এই টেস্ট তো বটেই, তার চলতি সিরিজে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সর্বশেষ আপডেটে এমন তথ্যই পাওয়া গেলো। বুধবার ডান পায়ের চোটের পর এটা নিশ্চিত হওয়া গেছে চোটের ধরণ আসলে ফ্র্যাকচার।

চোটের পর এটা নিশ্চিত যে পান্ত এই টেস্টে আর কিপিং গ্লাভস পরবেন না। তবে ব্যাট করতে নামবেন কিনা সেটা বোর্ডের মেডিক্যাল স্টাফদের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।  

ইংল্যান্ডের বিপক্ষে খেলার সময় পান্তের চোটের ঘটনাটি ঘটে প্রথম দিনের দ্বিতীয় সেশনে। ক্রিস ওকসের একটি ডেলিভারি রিভার্স সুইপ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটি ব্যাটের কানায় লেগে তার ডান পায়ে আঘাত করে। তাৎক্ষণিকভাবে দেখে মনে হতে থাকে যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছেন। তখন আঘাতপ্রাপ্ত স্থানটি ফুলেও যায়। তার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। তখন ৩৭ রানে ব্যাট করছিলেন। তার পর স্ক্যান করালে ফ্র্যাকচার ধরা পড়ে তার। 

বিসিসিআই এখনও আনুষ্ঠানিক কিছু না জানালেও পঞ্চম টেস্টের জন্য তার বিদলি কারও নাম ঘোষণা করার কথা। 

এটি তার দ্বিতীয় ইনজুরি। তৃতীয় টেস্টের প্রথম দিনও চোট পেয়েছিলেন পান্ত। লর্ডসে উইকেট কিপিং করার সময় একটি বল তার বৃদ্ধাঙ্গুলে লাগে। পরে সেই ম্যাচে আর উইকেট কিপিং করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলেন। তার বদলে কিপিং করেন ধ্রুব জুরেল। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম