জাতীয় দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়েত আর নেই, বিসিবির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুলাই ২০২৫, ১৪:৫৪আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৪:৫৪

বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান মীর বেলায়েত হোসেন (৭০) বুধবার সন্ধ্যায় ময়মনসিংহে মারা গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

বেলায়েত ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ১৯৭৯ সালে আইসিসি ট্রফির স্কোয়াডের সদস্য ছিলেন। আশির দশকে ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন সুপরিচিত নাম। বিশেষ করে ডাকাবুকো ব্যাটিং স্টাইলের কারণে খ্যাতিমান ছিলেন তিনি।

ঢাকার ক্লাব ক্রিকেটে আবাহনী, কলাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন। এছাড়াও জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ জেলার প্রতিনিধিত্ব করেছেন।

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পরও তিনি ক্রিকেটে তার অবদান চালিয়ে গেছেন। ৭৯টি প্রথম-শ্রেণির, ৮১টি লিস্ট ‘এ’ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনও তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী