শেষ ওভারে হেনরির বোলিংয়ে শিরোপা নিউজিল্যান্ডের 

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ২১:৩৭ আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২১:৩৭

ত্রিদেশীয় সিরিজের ফাইনালটা হয়েছে ফাইনালের মতো। ১৮১ রানের লক্ষ্যে জয়ের পথেই ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৭ রান। সেই রান অসাধারণ দক্ষতায় ডিফেন্ড করেছেন পেসার ম্যাট হেনরি। তাতে ৩ রানের রোমাঞ্চকর জয়ে শিরোপা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।  

যেভাবে প্রোটিয়ারা ব্যাট করছিল তাতে ম্যাচটা হেলে পড়েছিল তাদের দিকে। দশম ওভারে বিনা উইকেটে দলটির সংগ্রহ ছিল ৯২। তার পর অবশ্য সঠিক পথে থাকেনি প্রোটিয়ারা। ৩৯ রানে হারায় ৪ উইকেট। 

শেষ ২৯ বলে তাদের যখন ৫০ রান প্রয়োজন, তখন ২৫ বলে ৪৩ রানের জুটি গড়ে জয়ের সম্ভাবনা জোরালো করে তুলেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস ও জর্জ লিন্ডে। কিন্তু শেষ ওভারে স্নায়ু পরীক্ষায় পেরে ওঠেননি তারা। হেনরির ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ তুলে ফেরেন ব্রেভিস। ১৪ বলে ঝড়ো ব্যাট করতে থাকা এই ব্যাটার আউট হন ৩১ রানে। তার পর নতুন ব্যাটার করবিন বশ দুই বলে নেন তিন রান। পঞ্চম বলে লিন্ডেও হেনরির (১০) শিকার হলে শেষ বলে প্রয়োজন পড়ে ৪ রান। কিন্তু কোনও রানই নিতে পারেননি সেনুরান মুথুসামি। প্রোটিয়ারা শেষ পর্যন্ত ৬ উইকেটে করেছে ১৭৭ রান।   

১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হেনরি। ১০ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮০ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই ৭৫ রান যোগ করেন টিম সেইফার্ট ও ডেভন কনওয়ে। তারা ভালো সূচনা এনে দিলেও বাকি জুটিগুলো প্রত্যাশা মেটাতে পারেনি। সেইফার্ট ২৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩০ রানে ফিরলে ভাঙে শুরুর জুটি। তার পর ডেভন কনওয়ে ৩১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৭ এবং রাচিন রবীন্দ্র ২৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ রানে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষটা প্রত্যাশা মতো করতে পারেনি বাকিরা। তাদের ভালো মতোই চাপ ফেলেছিল প্রোটিয়া বোলিং। শেষ তিন ওভারে মাত্র তিনটি বাউন্ডারি নিতে পেরেছে। ৫ উইকেট হাতে থাকলেও সংগ্রহ বাড়িয়ে নিতে পারেনি।    

প্রোটিয়াদের হয়ে ২৪ রানে দুটি উইকেট নেন লুঙ্গি এনগিদি। একটি করে নেন নান্দ্রে বার্গার, কিউনা মাফাকা ও সেনুরান মুথুসামি। 

 

/এফআইআর/   
সম্পর্কিত
ল্যাঙ্কাশায়ারে অ্যান্ডারসনের ২৫ বছরের পথচলার ইতি, তবে... 
নেপালে কোন মিশনে গেলেন সাকিব
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না নাহিদ রানার 
সর্বশেষ খবর
ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড না করতে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
সৌদিতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য রেকর্ড না করতে ভারতীয় নাগরিকদের সতর্কবার্তা
১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১
১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১
সারের ৯৮ ডিলারের ৬৫ জনই বিএনপির, তালিকায় নেতাদের মা-স্ত্রী-সন্তান
সারের ৯৮ ডিলারের ৬৫ জনই বিএনপির, তালিকায় নেতাদের মা-স্ত্রী-সন্তান
সর্বাধিক পঠিত
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক