ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টির শীর্ষে অভিষেক 

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৬:৪৮আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৬:৫৩

ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষ আসন দখলে নিয়েছেন অভিষেক শর্মা। টেস্টের র‌্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় আছেন জো রুট। তবে রেটিং পয়েন্টে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন তিনি।  

ওল্ড ট্র্যাফোর্ডেই টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ইংল্যান্ডের রুট। খেলেছেন ১৫০ রানের ইনিংস। তার সতীর্থ বেন ডাকেটও বড় লাফ দিয়েছেন। পাঁচ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে ৯৪ রানের ইনিংস উপহার দেন তিনি। 

অভিষেক শর্মা টি-টোয়েন্টির ব্যাটিং তালিকায় শীর্ষে ওঠার সুযোগ পেয়েছেন মূলত অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড নিচে নেমে যাওয়ায়। এক বছরেরও বেশি সময় পর শীর্ষস্থানচ্যুত হয়েছেন অজি ব্যাটার।

অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েছেন গত বছর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরিতে আলোচনায় চলে আসেন তিনি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে পারফরম্যান্সের সুবাদে ২৪ বছর বয়সী ব্যাটার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা হেডকে টপকে যেতে পেরেছেন। 

হেড গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে সূর্যকুমারকে পেছনে ফেলে র‌্যাঙ্কিয়ের শীর্ষস্থান দখল করেছিলেন। সম্প্রতি ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলে অভিষেক কেবলমাত্র তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে শীর্ষস্থান দখল করেছেন।  

হেডের আগে শীর্ষে ছিলেন সূর্যকুমার। আর কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দখল করেছিলেন শীর্ষস্থান। তিনি ২০১৪ থেকে ২০১৭ সালের বড় একটা সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছিলেন। 

র‌্যাঙ্কিং হালনাগাদে হেড এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন। তবে অস্ট্রেলিয়ার অন্যান্য অনেক খেলোয়াড়ই সাম্প্রতিক পাঁচ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৫-০ ব্যবধানে হারানোর সুবাদে বড় অগ্রগতি পেয়েছেন। 

অজিদের ডানহাতি ব্যাটার জশ ইংলিস ব্যাটারদের তালিকায় ছয় ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন। টিম ডেভিড ১২ ধাপ এগিয়ে এখন ২৮তম। ক্যামেরন গ্রিন পাঁচ ম্যাচে ২০৫ রান করে ও সিরিজ সেরা হয়ে ৬৪ ধাপ লাফ দিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন।

অস্ট্রেলিয়ার দুই পেসার নাথান এলিস (সাত ধাপ এগিয়ে যৌথভাবে অষ্টম) এবং শন অ্যাবট (২১ ধাপ এগিয়ে ২৩তম) বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯তম স্থানে। 

/এফআইআর/   
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের