জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে নেই স্মিথ

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ২০:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২০:৫৫

অ্যাবডমিনাল স্ট্রেইনের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই নিউজিল্যান্ডের ফাস্ট বোলিং অলরাউন্ডার নাথান স্মিথ। তার বদলে প্রথমবার টেস্ট স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডার জাকারি ফোকেস।

বুলাওয়েতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করার সময় অ্যাবডমিনাল ইনজুরিতে পড়েন স্মিথ। এমআরআইয়ে তার স্ট্রেইন নিশ্চিত হয়েছে, যা সারতে দুই থেকে চার সপ্তাহ লাগবে।

এদিকে প্রথম টেস্টের তৃতীয় দিনে পিঠের চোটে পড়া উইল ও’রোর্কের বিকল্প হিসেবে দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি ফাস্ট বোলার বেন লিস্টারকে। নিউজিল্যান্ড ক্রিকেট প্রেস রিলিজ অনুযায়ী, ও’রোর্কেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রথম ম্যাচের দুই ইনিংসে ১৩ ও ১০ ওভার বল করেন তিনি। দ্বিতীয় ইনিংসে নেন ২৮ রানে ৩ উইকেট।

প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ১৪৯ রানে অলআউট করতে স্মিথ ২০ রানে ৩ উইকেট নেন। নিউজিল্যান্ডের ইনিংসে ৯৩তম ওভারে তিনি ৭৯ বলে ২২ রানে রিটায়ার্ড হার্ট হন। ম্যাচের বাকি সময়ে আর মাঠে ফেরেননি তিনি।

ফোকেস ১৩ টি-টোয়েন্টি ও একমাত্র ওয়ানডে খেলেছেন। সম্প্রতি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছিলেন তিনি। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার ১৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৭ উইকেট নেন, ১৯.৪২ গড়ে রান ৫৪৪।

লিস্টারও কখনও টেস্ট খেলেননি। তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলা এই পেসার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন এক বছরেরও বেশি আগে পাকিস্তানে।

বুলাওয়েতে প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড। কাঁধের ইনজুরিতে খেলেননি নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। এখন দেখার অপেক্ষা ৭ আগস্টের ম্যাচের আগে তিনি ফিট হতে পারেন কি না।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী