৩৯তম টেস্ট সেঞ্চুরিতে রুটের রেকর্ডের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ২২:১০আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২২:১০

দ্য ওভালে ভারতের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জেতার মিশনে নেমে ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট রেকর্ডের পর রেকর্ড গড়লেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের ক্লাবে নাম লিখেছেন তিনি। তারপর চা বিরতি থেকে ফিরে করেছেন ৩৯তম টেস্ট সেঞ্চুরি। 

৬৯তম ওভারের প্রথম বলে আকাশ দীপের বল লং লেগে পাঠিয়ে দুটি রান নেন রুট। তারপর হেলমেট খুলে ড্রেসিংরুমের দিকে ব্যাট তাক করেন। এরপর হেডব্যান্ড পরে আকাশের দিকে আঙুল উঁচিয়ে গত বছর ৪ আগস্ট মারা যাওয়া গ্রাহাম থর্পকে শ্রদ্ধা জানান।

আর এই সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেটের শীর্ষ চতুর্থ সেঞ্চুরিয়ানের আসনে বসেন। আগের টেস্টে ৩৮তম সেঞ্চুরি করে কুমার সাঙ্গাকারার পাশে বসেছিলেন তিনি। এবার লঙ্কান ব্যাটিং গ্রেটকে টপকে গেলেন। তার উপরে আছেন রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)।

চলতি সিরিজে এনিয়ে ২১টি সেঞ্চুরি হলো, যা এক সিরিজে যৌথভাবে সর্বোচ্চ। ১৯৫৫ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ২১ সেঞ্চুরি হয়েছিল।

একই প্রতিপক্ষের বিপক্ষে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ টেস্ট সেঞ্চুরি রুটের, যেখানে তার পাশে আছেন সুনীল গাভাস্কার (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। ইংল্যান্ডের বিপক্ষে ১৯ সেঞ্চুরিতে সবার উপরে ডন ব্রাডম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে এটি রুটের ১৬তম সেঞ্চুরি, স্টিভ স্মিথের সঙ্গে শীর্ষে তিনি।

ইংল্যান্ডের এটি রুটের ২৪তম শতক। হোম টেস্টে যে কোনও ব্যাটারের এটাই সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন ২৩ সেঞ্চুরি করা রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও মাহেলা জয়াবর্ধনেকে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী