তিন ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টি, নেই ঢাকা ও চট্টগ্রাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৫, ১৭:৫২আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৭:৫২

এক যুগের বেশি সময় পর গত মৌসুমে মাঠে গড়ায় এনসিএল টি-টোয়েন্টি। গত মৌসুমের পুরোটা হয়েছে সিলেটে। এবার বাড়ানো হয়েছে ভেন্যুর সংখ্যা। আগামী মৌসুমের জন্য গ্রাউন্ডস কমিটির কাছে তিনটা ভেন্যু চেয়েছিল নান্নুর নেতৃত্বাধীন টুর্নামেন্ট কমিটি। সেটা মঞ্জুর করেছে দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ভেন্যু রাশশাহী, বগুড়া ও সিলেটকে রাখা হলেও রাখা হয়নি ঢাকা ও চট্টগ্রামকে। ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম বলেছেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুইটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি বগুড়া, রাজশাহী এবং সিলেট—এই তিনটা জায়গায় আমরা করবো।’

রাজশাহী, বগুড়া ও সিলেটে সব ম্যাচ হলেও কোনও ম্যাচ রাখা হয়নি চট্টগ্রাম ও ঢাকাতে। এ প্রসঙ্গে আকরাম খান বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় কিন্তু অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে। তারপর রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে। রাজশাহী থেকে ভালো ভালো খেলোয়াড়ও আসছে। সিলেটে আমাদের দিবা-রাত্রির একটা পরিকল্পনা আছে। সেমিফাইনাল ও ফাইনাল হয়ত আমরা দিবা-রাত্রির করবো, সেটার জন্যই সিলেটে আমরা পরিকল্পনা করেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত