‘তোমার অভিষেক, ম্যাচ শেষ করে এসো’- নওয়াজকে বলেছিলেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২৫, ১২:২৮আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১২:২৮

ওয়ানডে অভিষেক দারুণভাবে রাঙিয়ে দিলেন হাসান নওয়াজ। মোহাম্মদ রিজওয়ান তাকে উজ্জীবিত করেছিলেন।  পাকিস্তান অধিনায়ককে হতাশ করেননি এই ব্যাটার। ৫৪ বলে ৬৩ রানে অপরাজিত থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের জয়ের নায়ক তিনি। তার সঙ্গে ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়তে দারুণ সঙ্গ দেন সাড়ে ছয় বছরেরও বেশি সময় পর ওয়ানডে খেলতে নামা হুসেইন তালাত।

রিজওয়ান যখন ৫৩ রানে আউট হন, তখন ১২.৪ ওভারে পাকিস্তানের লাগতো ১০১ রান। দুই নবীন ব্যাটার ক্রিজে থাকায় ওয়েস্ট ইন্ডিজ জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছিল। কিন্তু নওয়াজ ও তালাতের ছিল ভিন্ন পরিকল্পনা।

যদিও শুরুতে ধুঁকছিলেন নওয়াজ। প্রথম ১৫ বলে ৫ রান তোলেন তিনি। রোস্টন চেইসকে ছক্কা মেরে নিজেকে ফিরে পান। শেষ দিকে নওয়াজ গুডাকেশ মোটির হাত ফসকে জীবন পান, তখন ৩ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। জেডিয়া ব্লেডসকে টানা দুই বলে চার ও ছক্কা মারেন তালাত। পরের ওভারে শামার জোসেফকে ছয় ও জয়সূচক চার হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেন নওয়াজ।

অধিনায়কের কথা ফেলেননি ২২ বছর বয়সী নওয়াজ। টি-টোয়েন্টির আগ্রাসী ব্যাটিং ধরে রেখে ম্যাচ জিতিয়ে ১১তম পাকিস্তানি হিসেবে অভিষেকে হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

ম্যাচ শেষে নওয়াজ বললেন রিজওয়ানের কথা, ‘‘এটা ছিল আমার অভিষেক ম্যাচ। আমি এই ম্যাচকে স্মরণীয় করার কথা ভাবছিলাম। আমি ও রিজওয়ান যখন ব্যাটিংয়ে ছিলাম, তিনি আমাকে বলেছিলেন, ‘এটা তোমার অভিষেক, তোমাকে ম্যাচ শেষ করে আসতে হবে।’’

তিনি আরও বললেন, ‘যখন তিনি আউট হলেন, একই কথা বললেন- ‘তোমাকে শেষ করে আসতে হবে।’ এটাই ছিল পরিকল্পনা। পিএসএল থেকে আমি আত্মবিশ্বাস নিয়ে এসেছিলাম, অনেক ম্যাচ শেষ করে এসেছি। সেখানেও একই ব্যাপার ছিল যে আমি শেষ পর্যন্ত বড় হিট খেলতে পারি।’

বাবর আজম ও রিজওয়ানের কাছ থেকে শেখার কথা বললেন নওয়াজ। এই দুজনের ৫৫ রানের জুটিতে ম্যাচ শুরুতে নিয়ন্ত্রণে রেখেছিল পাকিস্তান। এই জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বললেন ম্যাচসেরা খেলোয়াড়, ‘আপনি বাবর ও রিজওয়ান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, যেভাবে তারা খেলেন, তারা ম্যাচ জয়ী। তাদের কাছ থেকে অনেক সহযোগিতা পাওয়া যায়। এই ম্যাচ জয়ে তারা বড় ভূমিকা রেখেছেন। শুরুতে যখন এক-দুটি উইকেট হারালাম, তখন তারা ভালোভাবে সামাল দিয়েছে। পরে আমরা সেটার সুবিধা পেয়েছিলাম।’

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম