ঋতুপর্ণাকে বাড়ি করে দেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৫, ২২:২৬আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২২:২৮

রাঙামাটিতে নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু।

দুইবারের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার রাঙামাটির বাড়ি যেন সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতার প্রতিচ্ছবি। বাঁশের বেড়ার সাধারণ সেই ঘর নিয়ে একসময় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উঠে আসে নানা আলোচনা। সাফ জয়ের পর পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসন তাকে জমি দিলেও এখনও সেখানে বাড়ি নির্মাণ করে উঠতে পারেননি তিনি। গত বছর নিজের সেই অসহায় অবস্থার কথা সামাজিক মাধ্যমে আক্ষেপ করে জানিয়েছিলেন এই গর্বিত ফুটবলার।  

বিসিবি বরাবরই বাংলাদেশের নারী ফুটবলারদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে। সাফ জয়ের পর তাদের পুরস্কৃত করার পাশাপাশি নারী ফুটবলারদের বিদেশ সফরেও সাহায্য করেছে বিসিবি। এবার তারই ধারাবাহিকতায় বিসিবি ফুটবলারের পাশে দাঁড়াচ্ছে। রাঙামাটিতে তাকে একটি বাড়ি করে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। কবে নাগাদ কাজ শুরু হবে সেটা নিয়ে অবশ্য এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এ প্রসঙ্গে মিঠু গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় ফুটবল দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তার গ্রামের বাড়ি রাঙামাটিতে আমরা একটা বাড়ি করে দেবো। এই ব্যাপারে আজকের মিটিংয়ে সেটার অনুমোদন হয়েছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম