জাতীয় লিগে খেলবে ময়মনসিংহ, বাদ ঢাকা মেট্রো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৫, ২২:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২২:৩৭

২০১৫ সালে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সুযোগ পায়নি ময়মনসিংহ বিভাগ। কয়েক দফা চেষ্টা করলেও তাদেরকে অনুমোদন দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপেক্ষার প্রহর শেষ হয়েছে। চলতি মৌসুম থেকেই খেলতে পারবে ময়মনসিংহ বিভাগ। যদিও ময়মনসিংহের সুযোগ হওয়াতে ঢাকা মেট্রোকে বাদ পড়তে হচ্ছে।

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট। সূচি হয়ে যাওয়াতে কুড়ি ওভারের ফরম্যাটে খেলা হচ্ছে না ময়মনিসংহের। তবে এই বছর শুরু হতে যাওয়া চারদিনের জাতীয় লিগে খেলবে তারা। 

বিষয়টি নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘বেশ কয়েক বছর আগেই ময়মনিসংহে বিভাগ হয়েছে। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় লিগের লংগার ভার্সন থেকে ঢাকা মেট্রোর বদলে ময়মসিংহ বিভাগ খেলবে। এনসিএল টি-টোয়েন্টি লিগের সূচি হয়ে যাওয়াতে এবার আর তাদের রাখা হয়নি। ’

এদিকে, বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে টনি হেমিংকে। আগামী দুই বছরের জন্য দায়িত্ব নিচ্ছেন অস্ট্রেলিয়ান এই কিউরেটর। 

এর বাইরে গুরুত্বপূর্ণ আরও একটি সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি কলেজ অব পুলিশিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে আইসিসির অ্যান্টি–করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। এবার  দেশের ক্রিকেটে দুর্নীতির লাগাম টানতে বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের এই ম্যানেজারকে নিয়োগ দেওয়া হয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম