রাজশাহীতে বিপিএলে আয়োজনে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৯:০০আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৯:০০

বিপিএলে রাজশাহীর দল নিয়মিতই অংশ নেয়, ভিন্ন নামে হলেও থাকে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব। তবে একটাই আক্ষেপ, নিজ শহরে কখনও হয়নি বিপিএলের কোনও ম্যাচ। এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আসন্ন বিপিএল থেকেই রাজশাহীতে ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও চেষ্টা চলছে পুরোদমে। রাজশাহীর ক্রিকেটপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে বড় সুখবর।

এ নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমি ইতোমধ্যেই বলেছি যে আমাদের তিনটা স্টেডিয়ামে এখন পর্যন্ত আন্তর্জাতিক এবং বিপিএলসহ ম্যাচগুলো হয়ে থাকে। এটাকে আমরা একটু বিকেন্দ্রীকরণ করার জন্য ইতোমধ্যেই উত্তরবঙ্গের দিকে রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের দিকে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছি।’

ক্রীড়া উপদেষ্টা আরও বলেছেন, ‘রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অনুশীলনের জায়গায় ১৬টি প্র্যাকটিস পিচ, পানি নিষ্কাশন ব্যবস্থা ও নাইলন নেট স্থাপন করা হচ্ছে। এই বাজেট অনুমোদন করা হয়েছে। সহসা কাজ শুরু হয়ে যাবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি