জুলিয়ান উডের ‘পাঠশালায়’ সালাউদ্দিন-হান্নানরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ২১:৪০আপডেট : ১২ আগস্ট ২০২৫, ২১:৪০

আধুনিক ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি ক্রিকেট মানেই পাওয়ার হিটিং, হাইস্কোরিং ম্যাচ। আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এক মাস কাজ করতে ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন বিশ্ব জুড়ে পাওয়ার হিটিংয়ের জন্য বিশেষ পরিচিত কোচ জুলিয়ান উড। ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরুর আগে তিনি স্থানীয় কোচদের সঙ্গে কাজ করলেন। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইনডোরে স্থানীয় কোচদের নিয়ে পাওয়ার হিটিংয়ের বিষয়ে বিশেষ এক ওয়ার্কশপ করেছেন উড। এদিন দুপুরে বিসিবির গেম ডেভেলপমেন্টের অধীনে থাকা কোচদের বেশ লম্বা সময় নিয়ে আধুনিক কোচিং, পাওয়ার হিটিং ও অন্যান্য বিষয়ে ওয়ার্কশপ করান তিনি।

উডের সঙ্গে বিসিবির কোচরা

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, বাংলা টাইগার্সের প্রধান কোচ সোহেল ইসলাম, অনূর্ধ্ব-১৭ দলের কোচ হান্নান সরকার, বয়সভিত্তিক দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের, তারেক আজিজসহ প্রায় ১৫ জন কোচ।

গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশারের মতে এই ওয়ার্কশপে উপস্থিত কোচরাও উপকৃত হবেন, ‘আমাদের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন উড। তবে আমাদের মনে হয়েছে, এই ধরনের বিষয়গুলো কোচদেরও জানা উচিত। আমার বিশ্বাস, এতে কোচদেরও দীর্ঘ মেয়াদে উন্নতি হবে। অনেক দিন ধরেই আমরা শীর্ষ পর্যায়ের কোচদের মান আরও বাড়ানোর চেষ্টা করছি। এটিও সেই প্রক্রিয়ার অংশ।’

উডের ওয়ার্কশপে সালাউদ্দিন-বাশাররা

খেলোয়াড়ি জীবনে উড একজন ইংলিশ ক্রিকেটার। ফার্স্ট ক্লাস ও লিস্ট এ ক্রিকেটে খেললেও কখনও ইংল্যান্ডের জাতীয় দলে খেলেননি তিনি। ক্রিকেটীয় জীবনে উড খেলতেন বাঁহাতি ব্যাটার হিসেবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রামের হেড কোচের দায়িত্বও পালন করেছেন ৫৬ বছর বয়সী এই ইংরেজ। এছাড়া আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে উডের।

এবার বাংলাদেশের দায়িত্ব নিলেন তিনি। লিটন-শান্তদের স্ট্রাইক রেট বাড়ানো, বড় শট খেলার দক্ষতা বৃদ্ধির মিশন নিয়ে এক মাসের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন উড। ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শেষ হলেই তিনি কাজ শুরু করবেন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম