শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৭:৩৭আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৭:৩৭

আইসিসির আচরণবিধি লংঘন করে শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার করবিন বশ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বেন ডোয়ারশুইসকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।

১৭তম ওভারে অস্ট্রেলিয়ার রান তাড়ার সময় ডোয়ারশুইসকে আউট করেন বশ। তারপর ডাগআউটের দিকে ইঙ্গিত করে তাকে চলে যেতে বলেন। প্রোটিয়া অলরাউন্ডার ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ১১তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে এটাই তার প্রথম অপরাধ।

আইসিসি আচরণবিধির লেভেল ওয়ানের ২.৫ ধারা ভেঙেছেন বশ। যেখানে উল্লেখ করা আছে, ‘আন্তর্জাতিক ম্যাচে আউট হওয়া ব্যাটারকে উদ্দেশ্য করে কোনও কথা, কাজ বা অঙ্গভঙ্গি করা যা তাকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উস্কে দেয়।’

বশ তিন ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট নিয়ে ৫৩ রানের জয়ে অবদান রাখেন। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজে সমতা ফেরায়।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার পর ডেভাল্ড ব্রেভিসের অপরাজিত ১২৫ রানে দ্বিতীয় ম্যাচে ২১৮ রান করে আফ্রিকানরা। বশ ও কেনা মাফাকা তিনটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৬৫ রানে অলআউট করেন।

শনিবার কেয়ার্নসে হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।  

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান