সিপিএলে ত্রিনবাগোর নতুন অধিনায়ক পুরান

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ২০:৫৭আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২০:৫৭

মেজর লি ক্রিকেট ও আইএল টি-টোয়েন্টিতে এমআই ফ্র্যাঞ্চাইজির পর নিকোলাস পুরান এবার স্বদেশী লিগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অধিনায়কত্ব পেলেন। ত্রিনবাগো নাইট রাইডার্সকে সিপিএলে নেতৃত্ব দেবেন তিনি।

২০১৯ সালে ডোয়াইন ব্রাভোর স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে ত্রিনবাগোকে নেতৃত্ব দেওয়া কিয়েরন পোলার্ডের কাছ থেকে দায়িত্ব নিচ্ছেন পুরান।

নতুন অধিনায়ক বললেন, ‘এটা আমার কাছে অনেক কিছু, প্রথম ও সর্বাগ্রে, ত্রিনবাগো নাইট রাইডার্সকে প্রতিনিধিত্ব করা। এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য বিরাট পাওয়া। আমি আমার সেরাটা দিতে চাই এবং আশা করি আমি যত বেশি সম্ভব সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। এটা একটা দায়িত্ব যেটা ব্রাভোর কাছ থেকে পোলার্ডের কাছ, এখন আমার কাছে এসেছে।’

অধিনায়কত্ব ছাড়লেও পোলার্ড দলেই থাকবেন। তার কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা পুরানের, ‘আমার জন্য সবচেয়ে ভালো ব্যাপার হলো পোলার্ড এখনও খেলছে, সুনীল (নারিন) ও আন্দ্রেও (রাসেল) আছে এখানে। তাদের কাছ থেকে অনেক অভিজ্ঞতা আমি পেতে পারি। মাঠে তাদেরকে নেতৃত্ব দেওয়া আমার কাছে অনেক কিছু।’

টি-টোয়েন্টিতে প্রতিষ্ঠিত খেলোয়াড় পুরান। ১৭ বছর বয়সে এই ফরম্যাটে অভিষেক হয় তার। সিপিএল ক্যারিয়ার শুরু এই দলটির সঙ্গে, তখন নাম ছিল ত্রিনিদাদ অ্যান্ড টোগাবো রেড স্টিল। পরে বার্বাডোজ রয়্যালস ও গায়ানা আমাজন ওয়ারিয়ার্স ঘুরে ২০২২ সালে আবারও ত্রিনবাগোতে আসেন। ২০১৫ সালে একটি দুর্ঘটনার কারণে  ওই আসরে খেলতে পারেননি পুরান। তাছাড়া প্রতি আসরেই তাকে দেখা গেছে। সিপিএলে ১১৪ ম্যাচে ১৫২.২৭ স্ট্রাইক রেটে ২৪৪৭ রান তার। বর্তমানে তিনি এমএলসির এমআই নিউ ইয়র্ক ও আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের অধিনায়ক।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের