ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রাবাদা 

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২৫, ১৩:০৫আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৩:০৫

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর সকালেই দুঃসংবাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার কাগিসো রাবাদা। 

৩০ বছর বয়সী রাবাদাকে সোমবার স্ক্যানের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই রিপোর্টেই গোড়ালির গুরুতর চোট ধরা পড়ে তার। এই অবস্থায় এখন অস্ট্রেলিয়াতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন তিনি। ইতোমধ্যে কিউনা মাফাকাকে প্রোটিয়ারা দলভুক্ত করেছে। 

রাবাদা ছিটকে যাওয়ায় এবং মার্কো ইয়ানসেনও আঙুলের সার্জারির পর সুস্থ হওয়ার পথে থাকায় দলে পেসার হিসেবে থাকছেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিদি ও মাফাকা। সিম বোলিংয়ে বিকল্প হিসেবে অলরাউন্ডারদের মধ্যে করবিন বশ এবং ভিয়ান মুল্ডাররাও রয়েছেন। স্পিন অপশন হিসেবে থাকছেন কেশব মহারাজ, সেনুরান মুথুস্যামি ও প্রেনেলান সুব্রায়েন। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম