টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

দারুণ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ আগস্ট ২০২৫, ১৯:৪৯আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৯:৪৯

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নর্দার্ন টেরিটরিকে ২২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল। চার ম্যাচে এটি সোহানদের দ্বিতীয় জয়, ফলে তাদের পয়েন্ট এখন ৪। টুর্নামেন্টে এখনও বাকি রয়েছে দুইটি ম্যাচ। তাই শেষ চারে ওঠার সুযোগ আছে তাদের সামনে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ হেরেছিল পাকিস্তান শাহিনসের কাছে। এরপর নেপাল জাতীয় দলের বিপক্ষে জিতলেও পারের ম্যাচে তারা হেরে যায় পার্থ স্কার্চার্স একাডেমির কাছে। আজ নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে হারিয়ে জয়ের ধারায় ফিরেছেন নুরুল হাসান সোহানরা।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল তুলেছিল ১৭২ রান। ফিফটিহীন বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান আসে আফিফ হোসেনের ব্যাটে। ওয়ানডে মেজাজে খেলে তিনি ৪০ বলে এই ইনিংসে অপরাজিত ছিলেন। এছাড়া সোহানের ৩৫ ও জিসানের ৩০ এবং ইয়াসিরের ২২ রানে বাংলাদেশে দল চ্যালেঞ্জিং সংগ্রহ করে।

জবাবে খেলতে নেমে ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নর্দার্ন টেরিটরি। সেখান থেকে আর বের হতে পারেনি দলটি। স্বাগতিক দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন জর্ডান সিল্ক। ৪৩ করেন কনর ক্যারোল। 

বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী