অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে শীর্ষে ফিরলেন মহারাজ

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৭:৩৭আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭:৩৭

ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন কেশভ মহারাজ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তার স্পিন জাদুতে রেকর্ড ৯৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা পারফরম্যান্স করে আইসিসি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়েও স্বীকৃতি পেলেন তিনি।

মহারাজ আবার বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন। বাঁহাতি স্পিনার দুই ধাপ উপরে উঠেছেন। তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কা স্পিনার মাহিশ ঠিকশানা (দ্বিতীয়) ও ভারত উইকেটকিপার কুলদীপ যাদবকে (তৃতীয়)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩ রানে পাঁচ উইকেট নেন মহারাজ। ২০২৩ সালের নভেম্বরে প্রথমবার এক নম্বর ওয়ানডে বোলার হয়েছিলেন তিনি ভারত সিমার মোহাম্মদ সিরাজকে টপকে। তারপর থেকে সবসময় শীর্ষ পাঁচেই ছিলেন ৩৫ বছর বয়সী স্পিনার।

সবশেষ র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার দুই অভিজ্ঞ ব্যাটার এইডেন মার্করাম (৪ ধাপ লাফিয়ে ২১তম) ও টেম্বা বাভুমা (৫ ধাপ এগিয়ে ২৩তম)। অজিদের বিপক্ষে দুজনেই হাফ সেঞ্চুরি করেন।

একা হাতে লড়াই করা অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ করেন ৮৮ রান। দল হারলেও এই দারুণ ইনিংসে ছয় ধাপ এগিয়ে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ৫২তম তিনি। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শেষে দুই ধাপ এগিয়ে একই তালিকায় সাতে ওয়েস্ট ইন্ডিজ হার্ডহিটার শাই হোপ।

তার সতীর্থ জেইডেন সিলস (১৭ ধাপ লাফিয়ে ১৯তম) সিরিজে ১০ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। পাকিস্তানের আবরার আহমেদ দুই ম্যাচে তিন উইকেট নিয়ে বড় লাফ দিয়েছেন। ১৮ ধাপ উন্নতি করে যৌথভাবে ৪৩তম তিনি।

দক্ষিণ আফ্রিকার তরুণ ডেভাল্ড ব্রেভিস টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৯ ধাপ লাফিয়ে যৌথভাবে ১২তম। অস্ট্রেলিয়ার মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল যথাক্রমে চার ও ১০ ধাপ উঠে ২৫ ও ৩০ নম্বরে। 

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে উন্নতি হয়েছে অজি সিমার নাথান এলিসের। তিন ধাপ এগিয়ে নবম স্থানে তিনি। অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড দুই ধাপ উন্নতি করে ১৮ নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী