‘ছোট ভাইদের’ কাছে হেরে গেলেন জ্যোতিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৮:০৫আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৮:০৫

ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপিতে চ্যালেঞ্জ কাপ খেলছে জাতীয় নারী ক্রিকেট দল। জাতীয় দলের ক্রিকেটাররা ‘লাল’ ও ‘সবুজ’ নামে গড়েছে দুটো দল। আর সেই সঙ্গে যোগ দিয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। আজ বুধবার ‘ছোট ভাইদের’ সঙ্গে ম্যাচ ছিল নিগার সুলতানা জ্যোতির ‘লাল’ দলের। এই ম্যাচে ছেলেদের কাছে ৮৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৮১ রানে পুঁজি দাঁড় করায় ছেলেরা। সর্বোচ্চ ৪৬ রান আসে অধিনায়ক বায়েজিদ বোস্তামির ব্যাট থেকে। এছাড়া আফজাল হোসেন ৪৪ রানের ইনিংস খেলেন। মূলত এ দুজনের ব্যাটে চড়েই প্রায় দুইশ রান করেন ছেলেরা।

আগের ম্যাচে চার উইকেট শিকার করা মারুফা নেন একটি উইকেট। দুটি করে উইকেট নেন জান্নাতুল ফেরদৌস সুমনা ও সানজিদা আক্তার মেঘলা।

জবাবে খেলতে নেমে অনূর্ধ্ব-১৫ দলের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন মেয়েরা। যদিও ইশমা তানজিম ও শারমিন সুলতানা মিলে উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৫০ রান। এর পর ১০ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। সেখান থেকে আর উঠতে পারেনি তারা। অধিনায়ক জ্যোতি ফেরেন শূন্য রানে। সব মিলিয়ে লাল দল গুটিয়ে যায় মাত্র ৯৪ রানেই। 

অনূর্ধ্ব-১৫ দলের আলিমুল ইসলাম আদিব মাত্র ১২ রানে নেন ৩ উইকেট। আফম জাহিন  ও আফ্রিদি তারিক নেন ২টি করে উইকেট।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের