২০২৭ বিশ্বকাপে কোন দেশে কয়টি খেলা, জানালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ০৯:৩০আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৩০

২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ১৮ বছর পর আবার আইসিসি প্রতিযোগিতা হবে সেখানে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রধান আয়োজক তারা। সঙ্গে আছে আরও দুটি আফ্রিকান দেশ নামিবিয়া ও জিম্বাবুয়ে। এই তিন দেশের কোথায় কতগুলো খেলা হবে তা জানিয়ে দিলো দক্ষিণ আফ্রিকা।

আগামী ওয়ানডে বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে। তার মধ্যে ৪৪টি হবে দক্ষিণ আফ্রিকায়। আট মাঠে হবে বিশ্বকাপ, সেগুলো হলো- জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেন, ইস্ট লন্ডন ও পার্ল। 

৪৪ ম্যাচের কোনটি কোন মাঠে হবে তা এখনও জানায়নি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের সূচি ঘোষণা হবে প্রতিযোগিতার আগে। বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জ়িম্বাবুয়েতে।

স্থানীয় এক সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, যার প্রধান দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। 

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান পার্ল মাফোশে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বৈচিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্য রয়েছে আমাদের বোর্ডের। সেই লক্ষ্যে আমরা তৈরি হচ্ছি।’

২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ওইবার গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল তাদেরকে। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেরও আয়োজক ছিল তারা। ওই আসরেও গ্রুপেই শেষ হয় তাদের লড়াই। 

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট উন্নতি ঊর্ধ্বমুখী। ২০২৩ সালে শেষবার ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হেরেছিল। এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। সবশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপে বিশ্বসেরা হওয়ার লক্ষ্য তাদের।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী