১ বলে ৮ রান, ৫ বলে ৩২ রান দিয়ে রশিদকে ছাড়ালেন কুক

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ১২:০৫আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১২:০৫

দ্য কিয়া ওভালে দুঃস্বপ্নের মতো এক স্পেল করেছেন স্যাম কুক। গত মে মাসে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই পেসার পাঁচ বলের এক সেটে ৩২ রান দিয়েছেন, যা দ্য হানড্রেডের ইতিহাসে সর্বোচ্চ। ট্রেন্ট রকেটস বোলারকে মেরে তুলোধুনো করেন স্যাম কারান। তাতে ১৭২ রানের লক্ষ্যে ১১ বল হাতে রেখে জিতে যায় ওভাল ইনভিন্সিবলস।

ওভালের ইনিংসের ১৩তম সেটে এই ঝড় তোলেন কারান। অথচ স্ট্রাটেজিক টাইম আউটের আগে তিনি ৭ বলে ১২ রান করে ধুঁকছিলেন। কুকের চতুর্থ ডেলিভারিতে নো বলে ছক্কা মেরে ৮ রান তোলেন ইংলিশ ব্যাটার। এক বলে ৮ রান তোলার সঙ্গে আরও দুটি ছয় ও চারে ৩২ রান আসে।

২ উইকেটে ৮৯ রানের পর ওই ওভার শেষে স্কোর ১২১ রান।

কুক অবাঞ্ছিত রেকর্ড গড়েছেন রশিদ খানকে পেছনে ফেলে। গত বছর দ্য হানড্রেডে ৩০ রান দেন আফগান স্পিনার।

কুকের ওই ওভারেই ম্যাচ ঘুরে যায়। ৮৯ বলে ৪ উইকেটে ১৭৩ রান করে ওভাল। ২৪ বলে ৫৪ রান করে ম্যাচসেরা হন কারান।

৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে ওভাল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী