ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে মহারাজ

  স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৫, ১৮:৫৮আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৮:৫৮

আগামী মাসে ইংল্যান্ড সফর করবে দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্যে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আগের দুই সিরিজে দলে জায়গা না হলেও এবার ফিরেছেন অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ। 

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্পিনার জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে সুযোগ পাননি। বাদ পড়েন অস্ট্রেলিয়া সিরিজেও। তার সঙ্গে ফিরেছেন সেনুরান মুথুস্যামি। পেসার লিজাড উইলিয়ামস ও বামহাতি পেসার মার্কো ইয়ানসেনও দীর্ঘ দিন ইনজুরিতে বাইরে থাকার পর ফিরেছেন। 

বিদেশি লিগের জন্য বোর্ডের অনুমতি নিয়ে অস্ট্রেলিয়ায় খেলেননি ডেভিড মিলার। এখনও দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে খেলছেন। আসন্ন সিরিজে নাম রয়েছে তার। একই টুর্নামেন্টে রয়েছেন অলরাউন্ডার ডোনাভান ফেরেইরা। তিনিও টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হতেই দলে যোগ দেবেন। বিগ হিটার ফেরেইরা সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গত ডিসেম্বরে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো ফর্ম ধরে রেখেছেন তিনি। 

টিনএজ ফাস্ট বোলার কিউনা মাফাকাকে অবশ্য ওয়ানডে দলে রেখে দেওয়া হয়েছে। তিনি কাগিসো রাবাদার বিকল্প হিসেবে থাকবেন।  

প্রোটিয়ারা সফরে তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টিও খেলবে। ওয়ানডে দিয়ে যা শুরু হবে ২ সেপ্টেম্বর। 

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিদি, লুয়ান ড্রে প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও ত্রিস্টান স্টাবস। 

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মারক্রাম (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কিউনা মাফাকা, ডেভিড মিলার, সেনুরান মুথুস্যামি, লুঙ্গি এনগিদি, লুয়ান ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস ও লিজাড উইলিয়ামস। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম