আইপিএল ছেড়ে ইংল্যান্ডের দলে যোগ দিচ্ছেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৫, ২০:৫৮আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২০:৫৮

প্রথম ভারতীয় হিসেবে ২০২৬ সালের দ্য হানড্রেডে খেলতে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার আইপিএল থেকে অবসর নেন এই অলরাউন্ডার। তারপরই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা জোরালো হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল ছাড়ার কারণে অশ্বিনের এখন বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগে খেলতে বাধা নেই। তার চোখ এখন ১০০ বলের এই টুর্নামেন্টে। টেলিগ্রাফ স্পোর্ট এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছরের দ্য হানড্রেডে অংশ নিতে আগ্রহী সাবেক অফস্পিনার। এছাড়া আরও টি-টোয়েন্টি লিগে খেলার ইচ্ছা তার।

বিভিন্ন লিগে নতুন অভিযান শুরুর কথাও জানিয়েছেন একই পোস্টে। তার মানে বিভিন্ন লিগে দেখতে পাওয়া যাবে টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিকে। 

এক্সে অশ্বিন লিখেছেন, ‘বিশেষ দিন, তাই বিশেষ শুরু। বলা হয়, প্রতিটি সমাপ্তির মধ্যেই লুকিয়ে থাকে এক নতুন সূচনা। আজ আমার আইপিএল ক্রিকেটার হিসেবে পথচলার শেষ দিন, তবে আজ থেকেই বিভিন্ন লিগে খেলার মাধ্যমে ক্রিকেটকে নতুনভাবে আবিষ্কারের যাত্রা শুরু।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী