পদপিষ্টে নিহতদের পরিবারকে ২৫ লাখ রুপি করে দেবে বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ১৪:২০আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৪:২০

গত ৪ জুন নিজ শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ট্রফি জয়ের উৎসব করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু স্টেডিয়ামের বাইরে ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় ১১ জনের। ওই ঘটনায় নিহতদের পরিবারকে বড় অঙ্কের আর্থিক সাহায্য ঘোষণা করেছে চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি।

নিহত ১১ জনের পরিবারকে ২৫ লাখ টাকা করে দেওয়া হবে। মর্মান্তিক ঘটনার প্রায় তিন মাস পর গত বৃহস্পতিবার বেঙ্গালুরু এনিয়ে প্রথম মুখ খোলে। দুই দিন পর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে বিরাট কোহলির দল লিখেছে, ‘৪ জুন, ২০২৫ তারিখে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে। আমরা আরসিবি পরিবারের এগারো জন সদস্যকে হারিয়েছি। তারা আমাদেরই অংশ ছিলেন। এরাই আমাদের শহর, আমাদের সম্প্রদায় এবং আমাদের দলকে অনন্য করে তোলেন। এদের না থাকাটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিধ্বনিত হবে। এদের শূন্যস্থান কোনও কিছু দিয়ে ভরাট করা সম্ভব নয়। তবু প্রথম পদক্ষেপ হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে আরসিবি তাদের পরিবারকে ২৫ লাখ রুপি দিচ্ছে।’

বেঙ্গালুরুতে পদপিষ্টের পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তাতে করে এই ভেন্যু কোনও ম্যাচ আয়োজনের মর্যাদা হারায়। রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় আসন্ন নারী বিশ্বকাপের ম্যাচও এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে নাভি মুম্বাইয়ে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী