রাজস্থানের সঙ্গে রাহুল দ্রাবিড়ের ছাড়াছাড়ি

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২৫, ১৪:৫২আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৫:০৪

পরের আইপিএলের জন্য নতুন কোচ খুঁজতে হচ্ছে রাজস্থান রয়্যালসকে। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার খবর নিশ্চিত করেছে এই ফ্র্যাঞ্চাইজি।

এই দলের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। কোচ হিসেবে এক বছরেরও কম সময় থাকলেন তিনি। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর কোচের দায়িত্ব পান সাবেক এই ব্যাটার।

রাজস্থান বলেছে, কাঠামোগত পর্যালোচনার অংশ হিসেবে দ্রাবিড়কে আরও বড় পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা নেননি।

সোশ্যাল মিডিয়ায় এই ফ্র্যাঞ্চাইজি পোস্ট করে জানায়, ‘আইপিএল ২০২৬ এর আগে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দায়িত্বে অবসান ঘটালেন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বহু বছর দরে রাজস্থানের পথচলার কেন্দ্র ছিলেন রাহুল। তার নেতৃত্ব খেলোয়াড়দের এক প্রজন্মকে প্রভাবিত করেছে, স্কোয়াডের মাঝে শক্তিশালী মূল্যবোধ তৈরি করেছেন এবং ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে অমোচনীয় ছাপ রেখে গেছেন।’

তারা আরও লিখেছে, ‘ফ্র্যাঞ্চাইজি কাঠামোগত পর্যালোচনার অংশ হিসেবে রাহুলকে আরও বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা নেননি। রাজস্থান রয়্যালস, এর খেলোয়াড় ও লাখো ভক্ত রাহুলকে আন্তরিক ধন্যবাদ জানায় এই ফ্র্যাঞ্চাইজির প্রতি তার অসামান্য অবদানের জন্য।’

ভারতের সাবেক অধিনায়ক ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজস্থানের খেলোয়াড় ও কোচ ছিলেন। তারপর গত বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর আবার পুরানো ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ে ফেরেন দ্রাবিড়। কিন্তু এক বছর না হতেই চলে গেলেন তিনি। সবশেষ অধ্যায়ে দ্রাবিড়ের রাজস্থান ১৪ ম্যাচে মাত্র চারটি জেতে। একাধিক ম্যাচে জয় হাতছাড়া হওয়া দলটি লিগ পর্ব শেষ করে নবম স্থানে থেকে। 

তাছাড়া শারীরিক দিক থেকেও এই সময়ে দ্রাবিড়কে লড়তে হয়েছে। বেঙ্গালুরুতে একটি ক্লাব ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে পায়ের চোটে হুইলচেয়ারে বেশিরভাগ সময় কোচিং করাতে হয়েছে।

দ্রাবিড়কে নিয়োগ দেওয়ার সময় ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পাওয়া কুমার সাঙ্গাকারাকে ফের রাজস্থান কোচিংয়ে ফেরায় কি না, সেটাই দেখার অপেক্ষা।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের